,

নাসির বাদ, নতুন আইকন খেলোয়ার সাব্বির-সৌম্য

sabbir-rahmanস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের আলোচিত তারকাদের দুজন হলেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। অন্যদিকে ফর্মহীনতায় দীর্ঘদিন ধরেই জাতীয় দলের প্রথম একাদশে নেই নাসির হোসেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের প্লেয়ার্স ড্রাফটেও এর প্রভাব পড়েছে।

এবারের আসরের আইকন খেলোয়াড়ের তালিকা থেকে জায়গা হারালেন নাসির। অন্যদিকে আইকন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হলেন সৌম্য ও সাব্বির।

সাকিব আল হাসান আইকন ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে রয়েছেন। প্লেয়ার্স ড্রাফটে টাইগার অলরাউন্ডারের মূল্য ধরা হয়েছে ৫৫ লাখ টাকা। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও মাশরাফি বিন মুর্তজারা খুব একটা পিছিয়ে নেই। এই চারজনের মূল্যই ধরা হয়েছে সমান ৫০ লাখ টাকা করে।

প্রথমবারের মতো আইকন ক্যাটাগরিতে ওঠে এসেই বাজিমাত করেছেন সাব্বির ও সৌম্য। দুজনের মূল্যই ধরা হয়েছে সমান ৪০ লাখ টাকা করে। নাসির আইকন থেকে সাধারণ ক্যাটাগরিতে চলে গেছেন।

আইকন ক্রিকেটারদের দলে ভেড়ানোর সাধারণ উপায় তিনটি। প্রথম, আইকন ক্রিকেটার নিজেই পছন্দের দলকে বাছাই করবেন। দ্বিতীয়, ফ্রাঞ্চাইজিরা নিজেদের পছন্দ মতো আইকন খেলোয়াড় কিনে নেবেন। তৃতীয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হবে।

তবে এই তিন পথের কোনোটিতেই হাঁটছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মৌসুমের মতো এবারও লটারির মাধ্যমে আইকন ক্রিকেটার ও ফ্রাঞ্চাইজিদের ভাগ্য নির্ধারিত হবে।

বিপিএলের গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা এই ব্যাপারে বলেছেন, ‘বিপিএলের আইকন ক্রিকেটারদের লটারির মাধ্যমে বাছাই করা হবে। সাতজন আইকন ক্রিকেটার সাত দলে যাবেন। এই ব্যাপারে নিয়মে কোনো পরিবর্তন আনা হবে না।’

বিপিএলের গভর্নিং বডি এর আগে জানিয়েছিল, প্রতিটি ফ্রাঞ্চাইজি আগের আসর থেকে দুজন করে খেলোয়াড় রেখে দিতে পারবে। তবে সেই দুজনের মধ্যে আইকন ক্রিকেটার পড়বেন কি না সে ব্যাপারে স্পষ্ট দিকনির্দেশনা দেয়া হয়নি। অবশ্য খুব শিগগিরই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে