বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাস্তির মুখোমুখি সাব্বির রহমান

 

স্পোর্টস ডেস্ক :শাস্তির মুখোমুখি হচ্ছেন বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মান। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণের জন্য ম্যাচ ফি’র ৩০ শতাংশ কাটা যাবে। সাব্বির নিজেই দোষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

sabbir_52163
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সাব্বির এলবিডব্লিউ হন। বোলিংয়ের সময় পানি পানের বিরতিতে আম্পায়ার শরফুদ্দৌলা ইবন শহীদ সৈকতের কাছে গিয়ে তাকে দেয়া এলবিডব্লিউ সিদ্ধান্ত নিয়ে জানতে চান এবং অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার পর ঐ ঘটনার জন্য আম্পায়াররা সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ আনেন। এরপরই রেফারি রিচি রিচার্ডসনের কাছে দোষ স্বীকার করে নেন সাব্বির। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে আম্পায়ারের বাজে সিদ্ধান্তে মাত্র ২ রানে সাজঘরে ফিরেছিলেন সাব্বির। সফরকারী দলের লেগ স্পিনার রশিদ খানের বলে এলবিডব্লিউ হন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ