বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার পুরস্কারের সাক্ষী হলেন সাকিব কন্যা

shakib-alস্পোর্টস ডেস্ক : এর আগেও বহুবার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কন্যা আলায়না হাসান অউব্রে জন্মের পর এবারই প্রথম ম্যাচসেরার পুরস্কার পান তিনি। বাবার সেই পুরস্কার পাওয়ার দৃশ্য টেলিভিশনে দেখে তাঁর শিশুকন্যা।

এই দৃশ্যের ছবি তুলে নিজের ফেসবুক পেজে পোস্ট করতে মোটেও ভুলেননি সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। সঙ্গে সঙ্গে ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সেখানে শিশির লিখেছেন, ‘বোঝাই যাচ্ছে বাবাকে বেশ তৈরি করেই মাঠে পাঠিয়েছে সে। আলহামদুলিল্লাহ!’

গতকাল রোববার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট ও বল হাতে দারুণ খেলেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান সাকিব। ব্যাট হাতে ৪০ বলে ৪৮ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি। আর বল হাতে ২৬ রান দিয়ে দুই উইকেট তুলে নেন তিনি।

সাকিব সর্বশেষ ম্যাচসেরার পুরস্কার পেয়েছিলেন ২০১৪ সালের নভেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর লম্বা বিরতি। প্রায় দুই বছর পর আফগানিস্তানের বিপক্ষে আবার তিনি হলেন ম্যাচসেরা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত