,

শততম জয়ের হাতছানি টাইগারদের সামনে

Bangladesh Afghanistan Cricketস্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ৩০ বছরের পথচলা। ১৯৮৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে একদিনের ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের।

এই ত্রিশ বছরে অনেক রেকর্ডের সাক্ষী বাংলাদেশ। তিন দশকে বাংলাদেশ খেলেছে ৩১৩টি ওয়ানডে ম্যাচ। ৩২ দশমিক ০৩ গড়ে ৯৯টি ম্যাচ জিতেছে টাইগাররা। হেরেছে ২১০টিতে।

আর একটি ম্যাচ জিতলেই জয়ের সেঞ্চুরি পূর্ণ হবে লাল-সবুজের পতাকাধারীদের। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজেই শততম জয় হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।

এরই মধ্যে আফগানদের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ জিতেছে মাশরাফি বাহিনী। আগামী বুধবার মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই শততম ম্যাচ জয়ী হবে বাংলাদেশ।

৫৪৬ ম্যাচ জিতে ওয়ানডেতে জয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৮৮২টি ম্যাচ খেলেছে অজিরা। ৪৫৪ ম্যাচ জিতে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে ভারত-পাকিস্তান।

তৃতীয় সর্বোচ্চ ৩৭৬টি ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড ৩২৬, নিউজিল্যান্ড ৩১১, দক্ষিণ আফ্রিকা ৩৪৩ এবং শ্রীলংকা ৩৬৫টি ম্যাচে জয় পেয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে