,

সাকিবের রসিকতা…

shakib-al-hasanস্পোর্টস ডেস্ক : এক বছর পর ওয়ানডে খেলতে নেমে নবীন আফগানিস্তানকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে টাইগারদের। বলা হচ্ছে, অভিজ্ঞতাই জিতিয়েছে বাংলাদেশকে। এই জয়ে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান এই বিশ্বসেরা অলরাউন্ডারের। পুরস্কার হিসেবে পেয়েছেন ম্যাচ সেরার স্বীকৃতি। শুনতে অবাক লাগলেও সত্যি যে, বাংলাদেশ ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সদস্যটির হাতে দীর্ঘ দুই বছর পর ম্যাচসেরার পুরস্কার উঠল!

গতকাল বহুদিন পর ব্যাটে-বলে দেখা গেল সেই বিধ্বংসী সাকিবকে। বেশ ফুরফুরে মেজাজে সংবাদ সম্মেলনে এসে ক্রিকেটার সাকিব থেকে যেন হয়ে উঠলেন রসিক সাকিব। বলে বসলেন, “মোস্তাফিজ নেই একটা সুযোগ এসেছে। ম্যাচসেরা হলাম।” এই রসিকতায় হাসির রোল উঠে সংবাদকর্মীদের মধ্যে। মুহূর্তেই নিজের রসিক স্বভাবটা আড়াল করে বললেন, “ম্যান অব দা ম্যাচ তো কেউ বলে-কয়ে হয় না। ভালো লাগে যেকোনো অর্জন বা স্বীকৃতি পেলে। আমার মূল কাজ হচ্ছে দলের জয়ে অবদান রাখা। নিয়মিত অবদান রাখলে ফল এমনিতেই আসবে। সবচেয়ে বেশি অবদান রাখতে সেরা হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এটাই স্বাভাবিক।”

উল্লেখ্য, গত দুই বছরে সবচেয়ে বেশি ম্যাচসেরার পুরস্কার উঠেছে তামিম ইকবালের হাতে। মোট পাঁচবার ম্যাচসেরা হয়েছেন এই ড্যাশিং অলরাউন্ডার। চারবার ম্যাচসেরা হয়ে দ্বিতীয় স্থানে আছেন হালে ফর্মহীনতায় ভূগতে থাকা মারকুটে ব্যাটসম্যান সৌম্য সরকার। কিন্তু সাকিব সর্বশেষ ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি ও ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। পরবর্তী সময়ের মধ্যে বাংলাদেশ খেলেছে ৪৮টি আন্তর্জাতিক ম্যাচ। মাশরাফির হাত ধরে এসেছে ‘শক্তিশালী দল’ এর স্বীকৃতি। বাংলাদেশ দলে এখন এত এত প্রতিভাবান, সাহসী ক্রিকেটারদের সমাবেশ ঘটেছে যে দলে জায়গা রাখতে হলে নিজেকে প্রমাণ করার বিকল্প নেই। এটাও সত্য যে সাকিবের আর প্রমাণ করার কিছু বাকি নেই। দলের প্রয়োজনে সময়োপযোগী ইনিংস খেলার ভূমিকাতেই সাকিবকে দেখতে চায় সবাই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে