,

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে আটক ৬৬

সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে আজ মঙ্গলবার ভোর চারটার দিকে ৬৬ জনকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ডের ভাষ্য, আটক হওয়া ব্যক্তিরা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিলেন। এ সময় তাঁদের বহনকারী দুটি ট্রলারও আটক করা হয়।



কোস্টগার্ডের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অবৈধভাবে মালয়েশিয়ায় যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন দালাল ও আটজন মাঝিমাল্লা।



কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কাজী হারুনুর রশিদের নেতৃত্বে দুটি স্পিডবোটে সেন্ট মার্টিনের পাঁচ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরে অভিযান চালানো হয়। এ সময় ট্রলার দুটি থেকে আটজন মাঝিমাল্লা ও চারজন দালাল এবং ডেকের ভেতর থেকে ৫৪ জন যাত্রীকে আটক করা হয়। আটক হওয়া মাঝিমাল্লা ও যাত্রীদের মধ্যে দুজন মিয়ানমারের নাগরিক। চারজন দালাল ও অন্যরা বাংলাদেশের নারায়ণগঞ্জ, সাভার, নরসিংদী, সিরাজগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।



ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজী হারুনুর রশিদ বলেন, আটক হওয়া যাত্রীদের সেন্ট মার্টিন কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করতে দুপুরের দিকে টেকনাফে নিয়ে যাওয়া হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর