,

৯০০০ রানের মালিক তামিম

photo-1474798135মাত্র কয়েকদিন আগেই চোটে আক্রান্ত হয়েছিলেন তিনি। বাঁ-হাতের আঙুলে ব্যথা পেয়ে তিন সপ্তাহ বিশ্রামেও থাকতে হয়েছিল ওপেনার তামিম ইকবালকে। তবে সব সংশয়কে দূরে ঠেলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শুধু খেলতেই নামেননি, দারুণ উজ্জ্বলতাও ছড়াচ্ছেন তিনি। পাশাপাশি গড়ে ফেললেন নতুন একটি রেকর্ডও।

প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০০ রানের মালিক হয়ে গেলেন তামিম। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব মিলিয়ে এই রান করেছেন তিনি।

এই কীর্তি গড়তে তামিমের প্রয়োজন ছিল ১৫ রান। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওপেনিংয়ে নেমে এই দারুণ রেকর্ডটি গড়ে ফেললেন এই বাঁহাতি ওপেনার।

৪২ টেস্টে তামিমের মোট রান ৩ হাজার ১১৮ এবং ৫২ টি-টোয়েন্টি ম্যাচে ১ হাজার ১৫৪ রান। আর ওয়ানডেতে এর আগে ছিল ৪ হাজার ৭১৩ রান। এদিন আফগানিস্তানের বিপক্ষে নিজের ১৫৪তম ম্যাচ খেলতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত দলীয় ১৭ ওভারে ৪০ রান করে তামিম তাঁর ঝুলিতে নিয়েছেন ৪ হাজার ৭৫৩ রান। তিন ঘরানার ক্রিকেট মিলে এখন তাঁর মোট রান ৯ হাজার ২৫।

তামিমের পরই আছেন সাকিব আল হাসান। তাঁর রান ৮ হাজার ৩২৪। ৭ হাজার ২৭৩ রান করে মুশফিকুর রহিম তৃতীয় ও ৬ হাজার ৬৫৫ রান করে মোহাম্মদ আশরাফুল চতুর্থ স্থানে আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে