বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি ছাড়াই বার্সার গোল উৎসব

neimar-sm20160925010700স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দলে নেই সেরা তারকা লিওনেল মেসি। তারপরও বড় জয় পেয়েছে বার্সেলোনা। রবিবার রাতে স্পোর্টিং গিজনের বিরুদ্ধে ৫-০ গোলের জয়ের ম্যাচে জোড়া গোল পেয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমরা।

এছাড়া একটি করে গোল করেছেন লুইস সুয়ারেজ, আরদা তুরান ও রাফিনিয়া। গিজনের জালে ৫ গোল দিলেও এদিন গোল পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে বার্সেলোনাকে। শুরুটা করেন লুইস সুয়ারেজ। ২৯তম মিনিটে আরদা তুরানের পাসে ডান প্রান্ত থেকে দারুণ দক্ষতায় গিজনের গোলরক্ষককে বোকা বানান তিনি। এর তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের মিডফিল্ডার রাফিনিয়া। ডান দিক থেকে রবের্তোর বাড়ানো বলে ঝাঁপ দিয়ে করা হেডে লক্ষ্যভেদ করেন তিনি। বিরতির পরও গোল পেতে লড়াই করতে হয়েছে বার্সাকে। এরই মধ্যে ৭৩তম মিনিটে রবের্তোকে মারাত্মক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ মিডফিল্ডার আলবের্তো লরা। এক জন কম নিয়ে বাকি সময়ে নেইমারদের আর রুখতে পারেনি গিজন।

ম্যাচের ৮১ মিনিটে বার্সাকে ৩-০ গোলে এগিয়ে দেন নেইমার। এরপর ৮৫ মিনিটে গিজনকে আরও একধাপ পিছিয়ে দেন বার্সা তারকা তুরান। আর ম্যাচের ৮৮মিনিটে নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে গিজনের জালে শেষ গোলটি করেন নেইমার। যদিও শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে ৯০তম মিনিটে নেওয়া নেইমারের সেই বুদ্ধিদীপ্ত শটটি পোস্টে লাগে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ