ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের ষষ্ঠ হওয়ার সুযোগ এবার!

105123bangladeshস্পোর্টস ডেস্ক : আবার ওয়ানডে খেলতে নামছে টাইগাররা। আবার আইসিসির বিশ্ব র‌্যাংকিংয়ে আরো একধাপ উন্নতি করার সুযোগ বাংলাদেশের সামনে। শুক্রবার প্রকাশিত আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান সপ্তমই আছে। কিন্তু আফগানিস্তান ও ইংল্যান্ডকে সিরিজ হারাতে পারলেই শ্রীলঙ্কাকে টপকে যাবে তারা। প্রথমবারের মতো বিশ্ব র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থান পাবে মাশরাফি বিন মর্তুজার দল।

আইসিসি জানাচ্ছে, এখন বাংলাদেশের পয়েন্ট ৯৮। আগামীকাল শুরু আফগানিস্তানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। এরপর ৩ ম্যাচের হোম সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। এখন আফগানদের যদি মাশরাফি-সাকিবরা ৩-০ তে হারান এবং ইংল্যান্ডের বিপক্ষে অন্তত ২-১ এ সিরিজ জেতেন তাহলেই হলো। বাংলাদেশ ষষ্ঠ। ১২ অক্টোবর শেষ সিরিজ। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ভগ্নাংশের হিসেবে পেছনে ফেলে বাংলাদেশ হয়ে যাবে ষষ্ঠ। ইংল্যান্ড হারলেও তাদের র‌্যাংকিংয়ে পরিবর্তন হবে না। তারা পঞ্চম স্থানেই থাকবে।

এই যখন হিসেব নিকেশ তখন বলতেই হবে বাংলাদেশের এই সামর্থ্য আছে। গত বছর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ইংল্যান্ডকে বিদায় করে দিয়েছিল টাইগাররা। দারুণ জয়ে প্রথমবারের মতো খেলেছিল শেষ আটে। এরপর স্বপ্নের মতো কেটেছে বছরটা। টানা চারটি হোম সিরিজে শক্তিশালী সব দলকে হারিয়ে। ২০১৫ তে টাইগারা প্রথমে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে পাকিস্তানকে। এরপর দক্ষিণ আফ্রিকাকে ২-১ এ হারায়। তারপর ভারতকেও ২-১ হারিয়ে দেয়। বছরের শেষে জিম্বাবুয়েকেও ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে। এখন নতুন এক সুযোগ টাইগারদের সামনে। তারা পারবে তো? জবাবের জন্য করতে হবে অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী