বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বিকল্প হিসেবে কাকে ভাবছে বার্সেলোনা!

messiস্পোর্টস ডেস্ক : আজ শনিবার স্পোর্টিং গিজনের বিপক্ষে ম্যাচ দিয়েই মেসিহীন সেই যাত্রা শুরু করছে বার্সা। ক্লাবটির আক্রমণভাগে নেইমার ও লুইস সুয়ারেজের সঙ্গে অবশ্যই আরও একজনকে দরকার হবে ক্লাবটির। কিন্তু মেসির বিকল্প হিসেবে কে মাঠে নামতে যাচ্ছেন সেটি এখনও অজানা। এতে অবশ্যই কোন সন্দেহ নেই যে, মেসির অভাব পূরণ করা সম্ভব নয়। তবে মেসির অনুপস্থিতিতে কাকে দেখা যেতে পারে বার্সার একাদশে সবাই অনেক বেশি আগ্রহী।

ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি এ খবর সবারই জানা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। চোট এতটাই গুরুতর যে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে বার্সেলোনার এই তারকাকে। তাই আপাতত মেসিকে ছাড়াই এগিয়ে যেতে হবে তাদেরকে।

স্প্যানিশ মিডিয়ার খবর, গিজনের বিপক্ষে বার্সার একাদশে নেইমার-সুয়ারেজের সঙ্গে নামবেন আরদা তুরান। মাঝমাঠকে আরও বেশি শক্তিশালী করতে ইভান রাকিটিচ, সার্জিও রবাতো ও আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে থাকছেন ডেনিস সুয়ারেজ। চলতি মৌসুমে কাতালানস ক্লাবটিতে যোগ দিয়ে মেসিদের সঙ্গে ৪টি ম্যাচ খেলেছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার।

গিজনের বিপক্ষে বার্সার সম্ভাব্য একাদশ : টার স্টেগান, জেরার্ড পিকে, হ্যাভিয়ের মাসচেরানো, জর্দি আলবা, ভান রাকিটিচ, সার্জিও রবাতো, আন্দ্রেস ইনিয়েস্তা, ডেনিস সুয়ারেজ, আরদা তুরান, লুইস সুয়ারেজ ও নেইমার।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত