বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের চেয়েও খুশির দিন মনে হচ্ছে আজ : তাসকিন

224610taskinস্পোর্টস ডেস্ক : শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, দুজনের অ্যাকশনই বৈধ প্রমাণিত হয়েছে। এমন খবর পেয়ে স্বাভাবিকভাবেই তাসকিন ছিলেন আত্মহারা। আর গণমাধ্যমের মুখোমুখি হতেই নিজের অনুভূতির কথা জানালেন তিনি।

উল্লেখ্য, গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাংলাদেশের অন্যতম এই ফাস্ট বোলারকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ঘোষণা করেছিল আইসিসি। বিশ্বকাপের ম্যাচের সময় (৯ মার্চ, ২০১৬) আম্পায়াররা তার অ্যাকশন অবৈধ বলে সন্দেহ করেন। এ রিপোর্টের পর তিনি চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দেন। তবে পাস করতে পারেননি। নিষিদ্ধ হন। এরপর দেশে অ্যাকশন শুধরে নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন তার। এই মাসের শুরুর সপ্তাহে তিনি অস্ট্রেলিয়ায় যান। সেখানে ব্রিজবেনের ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দেন তিনি। সেই পরীক্ষার ঘোষণাই আজ শুক্রবার দিল আইসিসি।

তাসকিন বলেন “অনেক খুশি। টেস্টের পর সত্যি বলতে একদিনও ঘুমাতে পারিনি ঠিকমত। নিষিদ্ধ হওয়ার পর বাইরে গেলে, এমনকি নিজের কাছেও অনেক ছোট মনে হচ্ছিল নিজেকে। আল্লাহর রহমতে আজকে অনেক বড় দিন আমার জন্য। কদিন আগে ঈদ গেল। তার চেয়েও খুশির দিন মনে হচ্ছে আজ।”

এ সময় তরুণ এই ফাস্ট বোলার জানালেন, নিষেধাজ্ঞা থকে মুক্তির খবর পাওয়ার পর প্রথমেই তা জানিয়েছেন বাবা-মাকে। তিনি বলেন, জানার পর বাবা-মাকে ফোন দিয়েছি। দুজনই খুব খুশি, খুব টেনশনে ছিলেন তারা। অনেক দিন পর বাবা-মা মন খুলে হাসতে পারছেন।

একই সঙ্গে তার বোলিং অ্যাকশন নিয়ে যিনি কাজ করেছেন তার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তাসকিন। তিনি বলেন, জাতীয় দলের কোচিং স্টাফ সবাই খুব সহায়তা করেছেন। জাকি স্যারকে বিশেষভাবে ধন্যবাদ। উনি আমার সঙ্গে ৫ মাস লেগে ছিলেন। আমার ঘরে ৬ ফুটের একটা আয়না সেট করে দিয়েছিলেন তিনি যেন নিজের অ্যাকশন দেখতে পারি। এছাড়া সব কোচকে ধন্যবাদ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ