,

দেশে আইনের শাসন নেই : মির্জা ফখরুল

225416fokhrul1নিউজ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের শাসনামলে দেশে আইনের শাসন না থাকায় সন্ত্রাসীরা একের পর এক নৃশংস কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার দুঃসাহস পাচ্ছে।
মুন্সীগঞ্জ জেলার রামপাল ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে নির্মমভাবে হত্যার প্রেক্ষিতে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, সন্ত্রাসীদের বেপরোয়া ও বর্বরোচিত কর্মকাণ্ডের কারণে দেশবাসী সর্বদা আতঙ্কিত। মানুষের জানমালের নিরাপত্তা এখন চরম হুমকির সম্মুখীন। সন্ত্রাসীদের দৌরাত্ম্য থেকে দেশকে মুক্ত করতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।

অবিলম্বে মিজানুর রহমানের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি মিজানুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে