বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিপদ এখন উগ্রবাদ, বিরোধী দল নয়’

নিজস্ব প্রতিবেদক :বিপদ এখন বিরোধী দল নয়। বিরোধী দল আন্দোলন করে সরকারকে বিপদে ফেলতে পারবে। তা এখন দৃশ্যমান নয়। আমাদের বিপদ হচ্ছে সন্ত্রাস-উগ্রবাদ।শুক্রবার বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
55627_51795
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন রাজনীতিতে রোল মডেল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার যে অর্জন, তা অতীতের সব অর্জনকে হার মানিয়েছে। তাঁর মতো সাহসী ভূমিকা ও কূটনৈতিক এবং প্রশাসনিক দক্ষতা অর্জন কারও দ্বারা সম্ভব হয়নি।

মন্ত্রী বলেন, এখন থেকেই কাউন্সিল অধিবেশনের প্রস্তুতি নিতে হবে; যে অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। দলীয় নেত্রী যা ভালো মনে করবেন, তা কাউন্সিলররা মেনে নেবেন। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী। বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। এরপরে মন্ত্রী ওবায়দুল কাদের ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক নোয়াখালী পৌর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে সেতুমন্ত্রী নোয়াখালীর প্রয়াত সাংবাদিক বিজন সেনের মাইজদীর হাউজিং এস্টেটের বাসায় যান। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান ও নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত