বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কানপুর টেস্ট: দিনের শেষের দিকে ভারতীয় ব্যাটিংয়ে ধস

252502স্পোর্টস ডেস্ক: কানপুরের গ্রিন পার্কে ৫০০তম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ভারত। অনন্য মাইলফলের ম্যাচটিতে প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৯১ রান সংগ্রহ করেছে বিরাট কোহলির দল।

ঘরের মাঠে চলমান সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দলীয় ৪২ রানের মাথায় ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। ব্যক্তিগত ৩২ রান করে মিচেল স্যান্টনারের বলে উইকেটের পেছনে বিজে ওয়াটলিংয়ের হাতে ক্যাচ দেন রাহুল।

দ্বিতীয় উইকেটে ১১২ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে ফেরান মুরালি বিজয় ও চেতশ্বর পুজারা। দুজনই তুলে নিয়েছেন ফিফটি। এই জুটিও ভাঙেন স্যান্টনার। ভারতের স্কোরশিটে ১৫৪ রান যোগ হতেই পুজারাকে সাজঘরে ফেরান কিউই এই বোলার। ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬২ রান করেন পুজারা।

টিম ইন্ডিয়ার পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন ইশ সোধির শিকার হওয়া মুরালি বিজয়। অধিনায়ক কোহলি পারেননি নামের প্রতি সুবিচার করতে। ব্যক্তিগত ৯ রানের মাথায় ওয়েগনারের শিকার হন তিনি। এরপর অাজিঙ্কা রাহানের ১৮, রোহিত শর্মার ৩৫ ও রবিচন্দ্রন অশ্বিনের ৪০ রানে ভর করে তিনশোর কাছাকাছি রান তুলতে সক্ষম হয় ভারত।

নিউজিল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার। আর একটি করে উইকেট পকেটে পুরেছেন ওয়েগনার, ক্রেইগ ও সোধি।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত