,

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিট অনলাইনে

 

স্পোর্টস ডেস্ক :লম্বা লাইনে দাঁড়িয়ে আর টিকিট কিনতে হবে না ক্রিকেটপ্রেমীদের। কালোবাজারিদের হাতে পড়বে না মহামূল্যবান টিকিট। কারণ আসন্ন বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচের টিকিট পাওয়া যাবে অনলাইনে।এই সিরিজের টিকিট বিক্রি করবে ‘সহজ ডটকম’। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে।

shakib1474546183

এবারই প্রথম অনলাইন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলো বিসিবি। এর আগে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টিকিট বিক্রি করেছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। কিন্তু তাদের সেবার মান ভালো না হওয়ায় পরবর্তীতে ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেনে ক্রিকেটপ্রেমীরা।

অনলাইনে টিকিট বিক্রি হলেও ম্যাচের দিন একটি বুথ (মিরপুর ইনডোর) টিকিট পাওয়া যাবে।

অনলাইনে একজন গ্রাহক সর্বোচ্চ ৩টি টিকিট কিনতে পারবেন। অনলাইনে মোবাইল ফোন অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করতে হবে। টিকিট ক্রয়ের জন্য ফোন নম্বর ও যেকোনো ফটো আইডি লাগবে।

টাকা পরিশোধের পর একটি রসিদ দেওয়া হবে। রসিদ দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে লোটোর সাতটি শো রুম থেকে। রসিদেই নির্দিষ্ট শো রুমের ঠিকানা দেওয়া থাকবে। টিকিট সংগ্রহের সময় ওই ফোন নম্বরসহ ফোন এবং ফটো আইডি সঙ্গে রাখতে হবে।

টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড নর্থ/সাউথ ১০০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড মূল্য ৫০০ টাকা
শহীদ মুস্তাক/জুয়েল স্ট্যান্ড ৩০০ টাকা
নর্থ/সাউথ স্ট্যান্ড ১৫০ টাকা
ইষ্টার্ন স্ট্যান্ড ১০০টাকা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ