,

আগামী মাসে সরানো হচ্ছে জিয়ার কবর! (ভিডিও)

ookজাতীয় সংসদ ভবনের নকশা দেশে পৌঁছাবে আগামী মাসে। এর পরেই চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরিয়ে নেয়া হতে পারে বলে জানিয়েছন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, সংসদ ভবন এলাকায় লুই আই কানের নকশা অনুযায়ী সব কাঠামো প্রতিস্থাপন করা হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সুশীল সমাজ।
বঙ্গীয় বদ্বীপে নদী বেষ্টিত সবুজ সমভূমি আর উঁচু ভিটায় তৈরি ঘর-বাড়ি এরকম ভূমি জলে মেশানো প্রকৃতি থেকে লুই আই কান সংসদ ভবনের নকশা তৈরি করেন। এ কারণে লেকের উপর তৈরি করা হয়েছে সংসদ ভবন।
নকশার প্রথম ধাপ ছিল ২শ’ ৮ একর জায়গায় জাতীয় সংসদ ভবন নির্মাণ। সামনে ও পেছনে সবুজ খোলা মাঠ। চারিদিকে আট লেনের সড়ক, মাঝখানে লেক। দ্বিতীয় ধাপে লেকের পর বিস্তৃর্ণ সবুজ। বাকি জায়গায় সচিবালয়, লাইব্রেরি, জাদুঘর, হাসপাতালসহ প্রশাসনিক ও সাংস্কৃতিক বলয়।
তবে মূল নকশায় না থাকলেও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরসহ যে আটটি কবর ও স্থাপনা সংসদ ভবন এলাকায় গড়ে তোলা হয়েছে সেগুলো সরানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা এখন যে নকশা পেয়েছি সেখানো কোন কবরস্থান নেই। আমরা মূল নকশা বাস্তবায়ন করব। এতে যদি কবরস্থান সরে যায় তাহলে কিছু করার নেই। যারা এ কাজ করেছে তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। আমরা নকশা আসলেই কাজ শুরু করে দিব’।
লুই আই কানের নকশার হুবুহ বাস্তবায়ন চান স্থপিত ও সুশীল সমাজের সদস্যরা। তারা বলছেন শুধু রাজনৈতিক উদ্দেশ্যে খন্ডিতভাবে কাজটি করা উচিত হবে না।
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘সিন্ধান্তটা হতে হবে লুই আই কানের নকশাকে বাস্তবায়ন। আরি যদি সিন্ধান্তটা নেয়া হয় জিয়া সাহেবের কবর সরানোর জন্য তাহলে এটা দেশ ও জাতিকে দ্বিধাবিভক্ত করে দেবে’।
এদিকে জিয়াউর রহমানের কবর সরানোর পদক্ষেপে তীব্র সমালোচনা করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।
সূত্র: ইনডিপেনডেন্ট টিভি.

https://www.youtube.com/watch?v=e1l2xeNgNZA

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে