বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপিএলে টাকা বাড়ছে দেশি খেলোয়াড়দের

bplস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরেও ‘প্লেয়ার বাই চয়েস’ পদ্ধতির ফ্র্যাঞ্চাইজিরা তাদের পছন্দ মতো খেলোয়াড় সংগ্রহ করবে। আগামী ৩০ সেপ্টেম্বর স্থানীয় এক হোটেলে নিলাম অনুষ্ঠিত হবে। গত আসরে স্থানীয় ও বিদেশী ক্রিকেটারদের মধ্যে টাকার ব্যবধান ছিল অনেক। এই আসরে তাই ব্যবধান কমানোর উদ্যোগ নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

আগামী দুই-একদিনের মধ্যে বিপিএলের টেকনিক্যাল কমিটি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এই কমিটিতে আছেন বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস ও আকরাম খান। তারাই আগামী দুই-একদিনের মধ্যে টিকেটের দাম, বিদেশি খেলোয়াড়দের দাম এবং গ্রেড, দেশি ক্রিকেটারদের দাম ও গ্রেড সংক্রান্ত বিষয়গুলো নির্ধারণ করবেন।

গত আসরে বিদেশি খেলোয়াড়দের সর্বোচ্চ দাম ছিল ৭০ হাজার ডলার, সর্বনিম্ন ৩০ হাজার ডলার। স্থানীয় খেলোয়াড়দের সর্বোচ্চ ৩৫ লাখ, সর্বনিম্ন পাঁচ লাখ টাকা। এই আসরে এই ব্যবধান কমানো হবে জানিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা বলেছেন, ‘এবার স্থানীয় টপ খেলোয়াড়দের সঙ্গে বিদেশী খেলোয়াড়দের দামের ব্যবধান কমানো হবে।’

তিনি আরও যোগ করেন, ‘এবারের আসরে আইকন ক্যাটাগরি থাকছে না। ‘এ’ প্লাস ক্যাটাগরি থেকেই মূলত ক্যাটাগরি শুরু হবে।’

প্রসঙ্গত, বিপিএলের তৃতীয় আসরে বিদেশি ক্রিকেটারদের জন্য বেধে দেওয়া মূল্য ‘এ’ ক্যাটাগরিতে ৭০ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরি ৪০ হাজার ও ‘ডি’ ক্যাটাগরি ৩০ হাজার ডলার। অন্যদিকে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে আইকনরা পেয়েছেন ৩৫ লাখ করে। `এ` ক্যাটাগরি ২৮ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরি ২২ লাখ, ‘সি’ ক্যাটাগরি ১৫ লাখ করে টাকা করে পেয়েছিলেন।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস চাইলে দুইজন করে স্থানীয় খেলোয়াড় ধরে রাখতে পারবে। অবশ্যই সেটা সর্বোচ্চ ক্যাটাগরির বাইরে হতে হবে।

এ ব্যাপারে আফজালুর রহমান বলেছেন, ‘এখনও এই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তবে টেকনিক্যাল কমিটি দুই-এক দিনের ভেতরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। দেশি ‘এ’ ক্যাটাগরির দুই জন করে খেলোয়াড় তারা রেখে দিতে পারবে। বিদেশিদের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ