,

ওয়ানডে বোলিংয়ে বিশ্বসেরা দল বাংলাদেশ

bangladeshস্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলের সীমিত ওভারের ক্রিকেটে সাফল্যের মূল কারণ মিডল অর্ডার ব্যাটসম্যানদের ধারাবাহিকতা ও মাশরাফি-সাকিবের সাথে রুবেল, তাসকিন ও মোস্তাফিজদের বৈচিত্র্যময় বোলিং।
গত এক বছরে বাংলাদেশ দল ওভার প্রতি ৫.৬৭ রান রেটে ওয়ানডে খেলে আসছে। যা কিনা তৃতীয় সেরা ওয়ানডে রান রেট। বুঝাই যাচ্ছে ৫০ ওভারের ক্রিকেটে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে যথেষ্ট দক্ষ হয়ে উঠেছে টিম বাংলাদেশ।

আবার ওয়ানডে ক্রিকেটে বাউন্ডারি হিট্টিংয়ের দিক থেকে শীর্ষে আছে বাংলাদেশ দল। ইংল্যান্ড, নিউজিল্যান্ডকে ছাপিয়ে বাংলাদেশ দল ৫০.৯৫ শতাংশ রান চার ছক্কায় তুলে নিয়েছে।

বোলিংয়েও মাশরাফির বাংলাদেশ সবাইকে ছাড়িয়ে গেছে। ২০১৪ সালের পর থেকে পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায় যে, মিতব্যয়ী বোলিংয়ের দিক থেকে শীর্ষ দল বাংলাদেশ।

৩৬ ওয়ানডে ম্যাচ খেলা টাইগারদের ইকনোমি রেট মাত্র ৫.০৮! ওয়ানডেতে নাম্বার ওয়ান দল অস্ট্রেলিয়ার ইকনোমি যেখানে দ্বিতীয় সেরা ৫.২৯।

এই তালিকায় তার পরেই আছে দক্ষিন আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের মত সফল ওয়ানডে দল। বোলিং গড়েও টাইগারদের আধিপত্য স্পষ্ট।

২৮.৮৪ বোলিং গড় ২০১৪ সাল থেকে ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সেরা। ২৭.৮০ গড়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দ্বিতীয় আছে ২৭.৯৮ বোলিং গড়ের দল দক্ষিন আফ্রিকা। ক্রিকফেনজি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে