নতুন স্পন্সর পেল বিসিবি

 

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন টাইটেল স্পন্সরশিপের দায়িত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। আগামী দুই বছরের জন্য ১৭ কোটি টাকার চুক্তি করেছে বিসিবি। যা আগের চুক্তির চেয়ে ৪০ শতাংশ বেশি।

bcb_51363

১ সেপ্টেম্বর ২০১৬ থেকে ৩১ আগস্ট ২০১৮ পর্যন্ত নতুন এই চুক্তির মেয়াদ থাকবে। বিসিবির পরিচালক এবং বিপণন ও বাণিজ্যিক কমিটির চেয়ারম্যান কাজি ইনাম আহমেদ এমনটাই জানিয়েছেন।

চুক্তি অনুযায়ী এই সময়ে দেশের মাটিতে বাংলাদেশের যে সব সিরিজ অনুষ্ঠিত হবে সেগুলোর নামকরণ, স্ট্যাম্প, বাউন্ডারি সীমা, গ্যালারি, শিরোপা, টিম বাস ও স্টেডিয়ামের প্রবেশ পথে নিজেদের কোম্পানির নাম ব্যবহার করবে প্রতিষ্ঠানটি।

বিসিবির পরিচালক এবং বিপণন ও বাণিজ্যিক কমিটির চেয়ারম্যান কাজি ইনাম আহমেদ সংবাদ মাধ্যমকে বলেন, ‘চুক্তির জন্য প্রাথমিকভাবে ১২টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। তবে আমরা সেখান থেকে নিলামে সর্বোচ্চ দর হাঁকানো প্রতিষ্ঠান ইমপ্রেস মাত্রাকে বেছে নিয়েছি।’

স্পন্সরশিপের জন্য ঘরের মাঠে খেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। যদিও আগামী দুই বছর দেশের মাটিতে টাইগারদের খুব একটা সিরিজ নেই। বেশির ভাগ সিরিজই হবে দেশের বাইরে। তারপরও ইমপ্রেস মাত্রার সঙ্গে ১৭ কোটি টাকার চুক্তি করে স্বস্তি প্রকাশ করছে বিসিবি।

এ জাতীয় আরও খবর

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী