,

কানপুর টেস্ট থেকে ছিটকে পড়লেন নিশাম

স্পোর্টস ডেস্ক :২২ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে নিউজিল্যান্ড। তবে কানপুরে অনুষ্ঠেয় ওই টেস্টের আগে পাঁজরের ইনজুরির কারণে ছিটকে পড়েছেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম।তবে প্রথম টেস্ট থেকে ছিটকে পড়লেও ৩০ সেপ্টেম্বরের দ্বিতীয় টেস্টে নিশামকে দলে পাওয়ার প্রত্যাশায় রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। তার পরিবর্তে প্রথম টেস্টে কাকে নেওয়া হচ্ছে তা এখনো জানায়নি এনজেডসি।

nisham1474350448

গত বৃহস্পতিবার দলীয় অনুশীলনের সময় চোট পান নিশাম। এরপর মুম্বাইয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাঁচ ওভার বল করলেও চোটের কারণে ব্যাট করতে পারেননি তিনি। শেষ সময় পর্যন্ত অপেক্ষার পর প্রথম টেস্টে তাকে না নেওয়ার কথা জানিয়েছে এনজেডসি।

নিশামের ইনজুরি নিয়ে নিউজিল্যান্ড কোচ মাইক হেসন বলেন, ‘জিমি জালে অনুশীলন করেছে এবং শেষ কয়েকদিন সে ভালো অনুভব করছে না। তার ঠিক মতো সেরে উঠতে কয়েকদিন সময় লাগবে। এটি সংক্ষিপ্ত সময়ের একটি ইনজুরি।’

ইনজুরি যেন পিছু ছাড়ছে না নিশামের। গত নভেম্বরের পর থেকে তিনি আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ভারত সফরে দ্বিতীয় কিউই ক্রিকেটার হিসেবে ইনজুরিতে পড়লেন তিনি। এর আগে ইনজুরিতে ছিটকে পড়া ফাস্ট বোলার টিম সাউদির পরিবর্তে দলে ডাকা হয়েছে ম্যাট হ্যানরিকে।এবার প্রথম টেস্টের জন্য নিশামের পরিবর্তেও নতুন কাউকে ডাকবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ