,

কাল ঢাকায় আসছে আফগানিস্তান

afganistanস্পোর্টস ডেস্ক : তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে আগামীকাল বুধবার ঢাকায় আসছে আফগানিস্তান ক্রিকেট দল।

এ দিন বিকাল ৪টা ২০ মিনিটে ভারত থেকে জেট এয়ারওয়েজের একটি বিমানে করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে দলটি।

ঢাকায় নেমে সরাসরি হোটেল রেডিসনে যাবে আফগান ক্রিকেটাররা। এই সিরিজ দিয়ে প্রায় ৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা।

আফগানিস্তান ক্রিকেট দল বিশেষ প্রস্তুতি নিতে বর্তমানে ভারতে ক্যাম্প করছে।

আগামী ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ০১ অক্টোবর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই দিবারাত্রির।

আফগানদের সঙ্গে সিরিজ চলাকালীন সময়েই বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল।

আগামী ৩০ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসবে ইংলিশরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে