,

বার্সার রেকর্ডে ভাগ বসালো রিয়াল

real-madridস্পোর্টস ডেস্ক : হামেস রদ্রিগেস ও করিম বেনজেমার নৈপুণ্যে এসপানিওলকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই জয়ের মাধ্যমে পাঁচ বছর আগে বার্সেলোনার গড়া লা লিগায় টানা সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছে জিনেদিন জিদানের দল।

ক্রিস্তিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলকে ছাড়া খেলতে নামা রিয়াল রোববার রাতে স্পেনের শীর্ষ লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে।

২০১১ সালের লা লিগায় টানা ১৬ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল বার্সেলোনা। তা ছোঁয়ার পথে গত মৌসুমের শেষ ১২ ম্যাচের পর চলতি মৌসুমে প্রথম চার ম্যাচ জিতল রিয়াল।

শুরু থেকেই চাপে রাখলেও গোলের দেখা পাচ্ছিলো না রিয়াল। ৩৯তম মিনিটে হেড করে বল জালে জড়ান করিম বেনজেমা; কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। অবশেষে যোগ করা সময়ে হামেস রদ্রিগেসের নৈপুণ্যে এগিয়ে যায় রিয়াল। দুই জনকে কাটিয়ে বল পায়ে কিছুটা এগিয়ে অনেকটা দূর থেকে নীচু কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন কলম্বিয়ার এই মিডফিল্ডার।

৭১তম মিনিটে ডান দিক থেকে লুকাস ভাসকেসের বাড়ানো পাসে ছয় গজ বক্সের বাইরে থেকে জয়সূচক গোলটি করেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।

চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৯। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লাস পালমাস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে