বাংলাদেশকে মঈন আলীর সমীহ

 

স্পোর্টস ডেস্ক :৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। এই সফরের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ডের মতো দলের জন্য ভারতীয় উপমহাদেশে খেলাটা সব সময়ই কঠিন। সেটা স্বীকার করে নিয়েছেন ইংল্যান্ড দলের অলরাউন্ডার মঈন আলী।
পাশাপাশি তিনি সমীহ করেছেন বাংলাদেশ দলকে। কারণ, ২০১৫ বিশ্বকাপে তাদের হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ।

moyen_ali1474199297

সেই স্মৃতিচারণ করে মঈন আলী বলেন, ‘বাংলাদেশের বিপক্ষের সিরিজটা কঠিন হবে। কারণ, তারা তাদের সেরাটা দিয়ে নিজেদের প্রমাণ করতে চাইবে। বাংলাদেশ দলকে আমরা সমীহ করছি। অস্ট্রেলিয়ায় তারা আমাদের হারিয়েছিল। আমরা জানি তারা ভালো কিছু করতে পারে। তবে বর্তমানে আমাদের যে দলটি রয়েছে সেটি সম্পূর্ণ ভিন্ন একটি দল। আসলে ভিন্ন মহাদেশে খেলাটা কঠিন। তবে আমি মনে করি আমরা এমনই একটি দল যারা দিনকে দিন ভালো করছে এবং যেখানেই যাই না কেন আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারব। তাই এই সফর নিয়ে আমরা সত্যিই বেশ উদ্দীপ্ত।’

এ জাতীয় আরও খবর

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী