,

জয়ে টেবিলের শীর্ষে বায়ার্ন

 

স্পোর্টস ডেস্ক :জার্মান বুন্দেসলিগায় মৌসুমের তৃতীয় ম্যাচে মাঠে নেমে জয় অব্যাহত রেখেছে বায়ার্ন মিউনিখ। শনিবার ইনগোলসটাডের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ধরে রেখেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল বায়ার্ন। ম্যাচের ৮ মিনিটেই ইনগোলসটাডের লিজকানো গোল করে স্বাগতিক দর্শকদের স্তব্দ করে দেন।

bayern1474168679

তবে, ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি বায়ার্ন। ম্যাচের ১২ মিনিটে দারুণ ফর্মে থাকা রবার্ট লেভানোডফস্কি গোল করে দলকে সমতায় ফেরান (১-১)। পোলিশ এই তারকার গোলে ফ্রাঙ্ক রিবেরির অবদান ছিল।চেনা মাঠে সমতায় ফেরার পর সফরকারীদের আর দাঁড়াতে দেয়নি বায়ার্ন। ম্যাচের ৫০ মিনিটে জাবি অলোনসো গোল করে ২-১ ব্যবধানে বায়ার্নকে এগিয়ে দেন। এ গোলেও সহায়তা করেন ফরাসি তারকা রিবেরি।

ম্যাচের ৮৪ মিনিটে ইনগোলসটাডের জালে তৃতীয় গোলটি করেন রাফিনহা। দলের প্রথম দুই গোলের পর ব্রাজিলিয়ান এ তারকাকে গোল করতে সহায়তা করেন রিবেরি। এ জয়ের পর ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।এ জয়ের ফলে তিন ম্যাচের তিনটিতে জিতে মোট ৯ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বায়ার্ন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর