,

মেসির পর দ্বিতীয় ডি ব্রুইন

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালে জার্মান ক্লাব ভলফসবুর্গ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন কেভিন ডি ব্রুইন। ইংলিশ লিগের ক্লাবটির ৪৮ ম্যাচে মাঠে নেমে ১৮ গোল করেছেন তিনি। এ ছাড়া সতীর্থদের ১৬টি গোলেও অবদান রাখেন বেলজিয়াম এ তারকা। তাই মৌসুমের শুরুতে দারুণ ফর্মে থাকা তরুণ এ স্ট্রাইকারকে প্রশংসায় ভাসালেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা।

 

 

messi1474175473
শনিবার বোর্নমাউথের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ম্যানসিটি। ওই ম্যাচে দারুণ এক ফ্রি কিকে ম্যানসিটির হয়ে প্রথম গোলটি করেন ডি ব্রুইন। তাই ম্যাচ শেষে ২৫ বছর বয়সি এ তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন দলটির কোচ।

বার্সেলোনায় থাকাকালীন গার্দিওলার কৌশলে খেলে বহু শিরোপা জয়ে অবদান রেখেছিলেন মেসি। ডি ব্রুইনেইর মাঝেও আর্জেন্টাইন অধিনায়কের ছায়া দেখতে পাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা কোচ গার্দিওলা। বেলজিয়াম তারকাকে অনুপ্রেরণা দিতে গিয়ে, ডি ব্রুইন মেসির পরই অবস্থান করছেন বল জানান তিনি।

শনিবার ম্যাচ শেষে ইতিহাদ স্টেডিয়ামে গার্দিওলা সাংবাদিকদের জানান, ‘হয়তো মেসি টেবিলের এক প্রান্তে একা বসতে পারে। তবে টেবিলের অপর প্রান্তে কেভিন বসতে পারে। আমি মনে করি সে বিশেষ একজন খেলোয়াড়। কেভিন অসাধারণ। সে সবকিছুই করতে পারে। বল ছাড়াই সে প্রথম সারির একজন যোদ্ধা আর বল নিয়ে আরো পরিপক্ব। সব সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে সে কাজ করতে পারে। আর এ জন্যই সে বিশেষ ধরনের একজন খেলোয়াড়।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর