বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চেলসিতে দ্বিতীয় অভিষেকে রক্তাক্ত লুইজ

 

স্পোর্টস ডেস্ক :২০১১ সালে প্রথমবার চেলসিতে অভিষেক হয়েছিল ডেভিড লুইজের। এরপর স্টামফোর্ড ব্রিজ ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেন তিনি। দুই বছরের বিরতি শেষে এবার চেলসিতে আসেন তিনি। তবে পুরোনো ঠিকানা চেলসিতে দ্বিতীয় অভিষেক ম্যাচটি সুখকর হয়নি ব্রাজিলিয়ান এ তারকার।

luiz1474169282

দ্বিতীয় মেয়াদে লুইজের অভিষেকের দিন ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে হেরেছে চেলসি। ২-১ ব্যবধানে দল হারার দিন একটি দুর্ঘটনার শিকার হন তিনি। ওই ম্যাচের প্রথমার্ধে লিভারপুলের খেলোয়াড় সাদিও মানের সঙ্গে সংঘর্ষ হয় লুইজের। রক্ষণভাগ বিপদমুক্ত রাখতে গিয়ে মানের মাথার সঙ্গে আঘাত লেগে নাকে চোট পান তিনি। ফলে নাক দিয়ে রক্ত ঝরা শুরু হয় ব্রাজিলিয়ান এ তারকার।

তবে আঘাত পাওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে গেছেন লুইজ। দ্বিতীয় মেয়াদে চেলসিতে যোগ দেওয়া লুইজের ওপর এবার আস্থা রাখছেন ক্লাব মালিক রোমান আব্রামোভিচ। তার বিশ্বাস জন টেরির সফল উত্তরসূরি হতে পারবেন ব্রাজিলিয়ান এ তারকা। সেই সঙ্গে ব্লুজদের সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার কাজটা ঠিকমতো করতে পারবেন ২৯ বছর বয়সি এ ডিফেন্ডার। দ্বিতীয় বারের মতো চেলসিতে ফেরা ১৩তম ফুটবলার লুইজ। সর্বশেষ ফুটবলার হিসেবে এ ক্লাবের হয়ে খেলেছিলেন দিদিয়ের দ্রগবা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত