বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিং পরামর্শক সামারাবিরা ঢাকায়

samaraweera-storyস্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া শ্রীলংকান থিলান সামারাবিরা আজ সকালে ঢাকায় পৌঁছেছেন।

এর আগে ঘরের মাঠে আসন্ন আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজসহ মোট ৪৫ দিনের চুক্তিতে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে শ্রীলংকার সাবেক এ ব্যাটসম্যানকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঈদের ছুটি কাটিয়ে আফগানিস্তান সিরিজের আগে নিজেদের শতভাগ প্রস্তুত করতে আগামীকাল থেকে শুরু হচ্ছে টাইগারদের ক্যাম্প। হাতে সময় কম, তাই মাশরাফি বাহিনীকে নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে আজ সরাসরি অস্ট্রেলিয়া থেকে বিমানযোগে ঢাকা আসেন সামারাবিরা।

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে আর কালক্ষেপণ না করে আগামীকাল থেকেই কাজ শুরু করবেন নতুন দায়িত্ব পাওয়া সামারাবিরা।

তিনি ছাড়াও ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সহকারী কোচ রিচার্ড হ্যালসল। তাছাড়া রোববারের মধ্যে ফেরার কথা রয়েছে মারিও ভিল্লাভারায়ন ও টাইগারদের সাথে সদ্য বন্ধনে আবদ্ধ হওয়া ক্যারিব্যান বোলিং কোচ কোর্টনি ওয়ালশের।

উল্লেখ্য, আপাতত সল্প মেয়াদে সামারাবিরাকে টাইগারদের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হলেও আসন্ন সিরিজগুলোতে নিজেকে প্রমাণ করতে পারলে তার সাথে দীর্ঘ মেয়াদে চুক্তির পথে হাঁটবে বিসিবি এমনটা আগেই জানিয়ে রেখেছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, “ব্যাটিং পরামর্শক হিসেবে থিলান সামারাবিরাকে আমরা আপাতত ইংল্যান্ড ও আফগানিস্তান সিরিজেরে জন্য নিয়োগ দেবো। তাকে আমরা দেখবো। এরপর পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানো যায় কিনা সেটা আলোচনা করবো।”

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত