বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের শীর্ষ পাঁচ সেলিব্রেটির তালিকায় একমাত্র পুরুষ রোনালদো!

ronaldoস্পোর্টস ডেস্ক : পৃথিবী এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর! মাঠে আর মাঠের বাইরে সামাজিক যোগাযোগের মাধ্যমেও।

ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রামে সবচেয়ে বেশি অনুসারীর পুরুষ এখন রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার।

বর্তমানে তার ফলোয়ারের সংখ্যা ২৩৮ মিলিয়ন! ২৪৬ মিলিয়ন ফলোয়ার নিয়ে এই তালিকায় সবার উপরে অবস্থান করছেন পপসংগীত তারকা টেইলর সুইফট। আর এই তথ্যটি নিশ্চিত করেছে মাদ্রিদ ভিত্তিক এ্যাজেন্সি অ্যাপল ট্রি কমিউনিক্যাশান্স।

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর শীর্ষে পাঁচে থাকা বাকী পাঁচ সেলিব্রেটি হলেন কেটি পেরি, সেলেনা গোমেজ এবং রিহান্না।

ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামের এই তালিকার তিন নাম্বারে থাকা আমেরিকান সংগীত শিল্পী কেটি পেরির ফলোয়ার ২১৯ মিলিয়ন। যেখানে সেলেনা গোমেজ ও রিহান্নার অনুসারীর সংখ্যা যথাক্রমে ২০৫ ও ১৯০ মিলিয়ন।

এ বছরের ফেব্রুয়ারীতেই ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে ২০০ মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই তালিকায় তার ধারে কাছেও নেই চিরপ্রতিদ্বন্দ্বি লিওনেল মেসি! সম্প্রতি পর্তুগালকে ইতিহাসের প্রথম বড় কোন ফুটবল শিরোপা উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রোনালদো।

তার আগে গত মৌসুমে রিয়ালকে সামনে থেকেই নেতৃত্ব দিয়ে ইউরোপ সেরার মুকুট উপহার দিয়েছেন তিনি। যার স্বীকৃতিস্বরুপ কয়েকদিন আগেই উয়েফার বর্ষসেরার পুরস্কার জুটেছে তা ললাটে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ