,

ইংল্যান্ড দলে পাঁচ নতুন মুখ!

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ সফরে ইংল্যান্ড ক্রিকেট দলে কে কে থাকবেন তা নিয়ে অনেক আগে থেকেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। শুক্রবার ইংল্যান্ড সময় সকাল ১০টায় বাংলাদেশ সফরের দল ঘোষণা করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ecb1473953859
দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৭ সদস্যের ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে পারে ইসিবি। ওয়ানডে স্কোয়াড নিয়ে বেশি না ভাবালেও টেস্ট স্কোয়াড নিয়ে বেশি চিন্তিত ইসিবি! অ্যালেক্স হেলসের পরিবর্তে অ্যালিস্টার কুকের সঙ্গী হবেন কে? তৃতীয় কিংবা চতুর্থ স্পিনার কে থাকবেন? রিজার্ভ উইকেটরক্ষক হিসেবে বাংলাদেশে আসবেন কে? এসব প্রশ্নের উত্তর শুক্রবারই পাওয়া যাবে।

ইএসপিএন ক্রিকইনফো একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ক্রিকইনফো বলছে, দুই ফরম্যাট মিলিয়ে পাঁচ নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে আসতে পারে ইংল্যান্ড ক্রিকেট দল! এউইন মরগান ও অ্যালেক্স হেলসের পরিবর্তে সুযোগ পাচ্ছেন হাসিব হামীদ ও বেন ডাকেট! টেস্টে অ্যালেস্টার কুকের সঙ্গী হবেন হাসিব হামীদ। ডানহাতি এ ব্যাটসম্যান মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫১.৩১ গড়ে চার সেঞ্চুরিতে ১১২৯ রান করেছেন। বেন ডাকেটের সীমিত পরিসরে ডাক পাওয়ার সম্ভাবনা বেশি। নর্দানসের হয়ে পুরো মৌসুমে সব ফরম্যাটে ২৭০৬ রান করেছেন। দুই নতুন মুখের সঙ্গে রয়েছেন বাঁহাতি স্পিনার জ্যাক লিচ, ডরহামের ওপেনিং ব্যাটসম্যান কেয়াটন জেনিংস এবং সারের উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোয়াকস।

টেস্ট ও ওয়ানডে স্কোয়াডে মঈন আলী ও আদিল রশীদের থাকা নিশ্চিত। তৃতীয় স্পেনার কে হবেন সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। গ্যারেথ বেটি, ওলে রায়নার, জাফার আনসরি ও সামিত পাটিলের নাম আসছে। তাদের চারজনের থেকে লিয়াম ডসন এবং জ্যাক লিচের মধ্য থেকে যে কোনো একজনের ডাক পাওয়ার সম্ভাবনা বেশি। দুজনও সুযোগ পেতে পারেন। দুজনের থেকে ডসন অবশ্য এগিয়ে থাকবেন।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং এবং ফিল্ডিংয়ে দূরন্তপনার কারণে নির্বাচকদের বাড়তি নজর কেড়েছেন ডসন। তবে অভিজ্ঞতার দিক থেকে জ্যাক লিচ এগিয়ে। শেষ পাঁচ চ্যাম্পিয়নশিপ ম্যাচের চারটিতেই পাঁচ উইকেটের স্বাদ পেয়েছেন লিচ। পুরো মৌসুমে উইকেট পেয়েছেন ৫৮টি।

মৌসুমে ১৫২২ রান করে কেয়াটন জেনিংস দলে জায়গা পেতে যোগ্য দাবি তুলতেই পারেন। মিডল অর্ডারে মার্ক উড দলে জেমস ভিঞ্চের পরিবর্তে ফিরে আসতে পারেন। উইকেটরক্ষক হিসেবে গ্যারি ব্যালেন্স আসছেন। কিন্তু তার সঙ্গী হবে কে সেটা নিয়ে ভাবছেন নির্বাচকরা। ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পাওয়া জস বাটলার ও বেন ফোয়াকসের মধ্যে লড়াই হচ্ছে। শেষ পর্যন্ত বাটলারের সম্ভাবনা বেশি থাকবে। এমনিতেও ওয়ানডে স্কোয়াডে থাকবেন বাটলার। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও পাচ্ছেন আগেভাগে। তাই তার সম্ভাবনা বেশি থাকবে। যদি আলাদা করে চিন্তা করে তাহলে বেন ফোয়াকসও নির্বাচিত হতে পারেন। প্রথম শ্রেণিতে এবারের মৌসুমে ৭৩৯ রান করেছেন ফোয়াকস। ব্যাটিং গড় ৪৩.৪৭। সেঞ্চুরি পেয়েছেন ১টি।

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।

সিরিজের সূচি :
প্রথম ওয়ানডে, ৭ অক্টোবর, মিরপুর।
দ্বিতীয় ওয়ানডে, ৯ অক্টোবর, মিরপুর।
তৃতীয় ওয়ানডে ১২ অক্টোবর, চট্টগ্রাম।
প্রথম টেস্ট, ২০-২৪ অক্টোবর, চট্টগ্রাম।
দ্বিতীয় টেস্ট ২৮ অক্টোবর-১ নভেম্বর, মিরপুর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে