বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলে ‘বুড়ো’ বেটি?

স্পোর্টস ডেস্ক :বয়স ৩৯ ছুঁই ছুঁই। সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ১১ বছর আগে। সেই গ্যারেথ বেটিকে আবার ইংল্যান্ড দলে দেখা যেতে পারে!ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ জানাচ্ছে, এই অফ স্পিনার ইংল্যান্ডের আসন্ন বাংলাদেশ সফরের টেস্ট দলে ডাক পেতে পারেন।বাংলাদেশ সফরের জন্য আজ টেস্ট ও ওয়ানডে দুটি দলই ঘোষণা করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

betty1474000976

নিরাপত্তা শঙ্কায় এ সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান ও ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। মরগানের বিকল্প হিসেবে এরই মধ্যে জস বাটলারের হাতে ওয়ানডে দলের দায়িত্ব দিয়েছে ইসিবি।

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড দলটা হতে পারে ১৭ জনের। আর ওয়ানডের জন্য ১৫ জনের। টেলিগ্রাফ জানাচ্ছে, ১৭ জনের টেস্ট দলে দেখা যেতে পারে চার স্পিনার। এর মধ্যে আদিল রশিদ ও মঈন আলী অটোমেটিক চয়েজ হিসেবেই দলে থাকছেন। থাকতে পারেন ৩৮ বছর বয়সি বেটি আর তার সারে সতীর্থ ২৪ বছর বয়সি জাফর আনসারিও। লেগ স্পিন অলরাউন্ডার জাফর গত বছর ইংল্যান্ডের হয়ে একটি ওয়ানডে খেলেছেন। কিন্তু এখনো টেস্ট অভিষেক হয়নি।

অন্যদিকে বেটি ইংল্যান্ডের হয়ে সাতটি টেস্ট ও দশটি ওয়ানডে খেলেছেন। সাত টেস্টের নয় ইনিংসে উইকেট নিয়েছেন মাত্র ১১টি। ২০০৪ সালে ব্রায়ান লারার করা টেস্ট ইতিহাসের একমাত্র কোয়াড্রুপল সেঞ্চুরির (৪০০*) ইনিংসে বেটিও বল করেছিলেন। ২০০৫ সালের পর আর ইংল্যান্ড দলে খেলা হয়নি তার। বাংলাদেশ সফরে আবার জাতীয় দলের দরজা তার জন্য খুলে যেতেও পারে। মজার বিষয়, বাংলাদেশের বিপক্ষেই নিজের সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছেন বেটি!

জাতীয় দলে আলো ছড়াতে ব্যর্থ হলেও বেটির প্রথম শ্রেনির ক্রিকেট ক্যারিয়ারটা বেশ সমৃদ্ধই। এখন পর্যন্ত ২৩৮ ম্যাচে উইকেট নিয়েছেন ৬২৫টি। এ বছর সারের হয়ে কাউন্টিতে ৩১ গড়ে নিয়েছেন ৪১ উইকেট। ‘বুড়ো’ বয়সে আবার তিনি জাতীয় দলে ডাক পান কি না, সেটাই এখন দেখার অপেক্ষা!

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ