,

শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিলের ৫ ধাপ উন্নতি

brasialস্পোর্টস ডেস্ক : ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে ব্যাপক উন্নতি হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। পাঁচ ধাপ এগিয়ে তিতের অধীনে নেইমাররা কলম্বিয়ার সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছে।

বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়া আর ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে ব্রাজিল এই উন্নতি করেছে। যদিও কলম্বিয়ার এক ধাপ অবনতি হয়েছে।

তবে যথারীতি শীর্ষে রয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন লিওলেন মেসির আর্জেন্টিনা। আর বেলজিয়াম তাদের দ্বিতীয় স্থান অক্ষুণ্ন রেখেছে।

২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেছে আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতা চিলি।

ইউরো চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুদলই এক ধাপ করে পিছিয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল সপ্তম ও ফ্রান্স অষ্টম স্থানে আছে।

লুইস সুয়ারেজের উরুগুয়ে তিন ধাপ এগিয়ে আছে নবম স্থানে। আর এক ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছে রিয়াল তারকা গ্যারেথ বেলের ওয়েলস।

তবে তিন ধাপ নেমে সেরা দশের বাইরে চলে গেছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। প্রীতি ম্যাচে বেলজিয়ামকে ২-০ ও বিশ্বকাপ বাছাইয়ে লিখটেনস্টাইনকে ৮-০ তে হারালেও একাদশ স্থানে নেমে গেছে দলটি।

একইভাবে ইতালিও তিন ধাপ নেমে রয়েছে ১৩তম স্থানে।

ফিফার সদ্য সদস্য দুটি দেশ গিবরাল্টার ও কসোভো সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের মাত্র দুটি ম্যাচ খেলেই র‌্যাংকিংয়ে জায়গা করে নিয়েছে।

২২ ধাপ এগিয়ে কসোভোর অবস্থান ১৬৮ এবং আর গিবরাল্টারের অবস্থান ২০৫তম।

বৃহস্পতিবার ফিফা-কোকাকোলার এই র‌্যাংকিং প্রকাশ করা হয়। এতে আরও দুই ধাপ পিছিয়ে ১৮৩ থেকে ১৮৫তম স্থানে রয়েছে বাংলাদেশ। আগামী ২০ অক্টোবর আবারও র‌্যাংকিং প্রকাশ করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে