বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই রাতে দুই আর্জেন্টাইনের হ্যাটট্রিক

footballer1473918609স্পোর্টস ডেস্ক : এবারের চ্যাম্পিয়নস লিগে আর্জেন্টাইন ফুটবলাররা যেন হ্যাটট্রিকের প্রতিযোগিতায় নেমেছেন!

পরশু রাতে ন্যু ক্যাম্পে সেল্টিকের বিপক্ষে বার্সেলোনার ৭-০ গোলের জয়ের ম্যাচে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েন লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ছয়টি হ্যাটট্রিকের রেকর্ড এখন বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ডের দখলে।

ইতিহাদ স্টেডিয়ামে কাল রাতে হ্যাটট্রিকের আনন্দে মাতলেন আরেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। তার হ্যাটট্রিকে নিজেদের প্রথম ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

প্লে-অফ রাউন্ডে রোমানিয়ার ক্লাব স্টেউয়া বুকুরেস্তির বিপক্ষেও হ্যাটট্রিক করেছিলেন আগুয়েরো। তবে চূড়ান্ত পর্বের হ্যাটট্রিকই কেবল রেকর্ড বুকে স্থান পায়।

 

চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে সব মিলিয়ে আগুয়েরোর হ্যাটট্রিক দুটি। প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন ২০১৪ সালে ইতিহাদ স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। সেদিন তিনি পেনাল্টি থেকে গোল করেছিলেন একটি।

একই মাঠে কাল দ্বিতীয় হ্যাটট্রিকেও একটি গোল করেছেন পেনাল্টি থেকে। ম্যাচের অষ্টম মিনিট অ্যালেক্সান্ডার কোলারভের ক্রসে ছয় গজ বক্সের ভেতর থেকে করেন প্রথম গোল। ২৮ মিনিটে পেনাল্টি থেকে করেন নিজের দ্বিতীয় গোল। আর ৭৭ মিনিটে পূরণ করেন হ্যাটট্রিক।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত