,

মরগানদের সিদ্ধান্তে ওয়ালশের বিস্ময়!

photo-1473863490স্পোর্টস ডেস্ক : রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ছিল ইংল্যান্ড ক্রিকেট দল! বাংলাদেশে সিরিজ খেলতে আসার বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলবে বলেও জানিয়েছিল তারা। তখনই অনিশ্চয়তা তৈরি হয়, ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসবে কি না।

শেষ পর্যন্ত সব শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু আসছেন না দলটির ওয়ানডে অধিনায়ক ওয়েন মরগান ও উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। এই দুই ক্রিকেটারের সিদ্ধান্তে কিছুটা বিস্মিত বাংলাদেশ দলের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

বিবিসি রেডিওকে ওয়ালশ বলেন, ‘এটা ঠিক তাদের এই সিদ্ধান্তে আমি কিছুটা বিস্মিত। হয়তো তারা ব্যক্তিগত কারণে আসেছে না। কিন্তু একটা সফর যখন হচ্ছে, সব ক্রিকেটার অংশ নেবে এটাই সবাই চাইবে। কিন্তু তাদের না আসার সিদ্ধান্তে হয়তো বাংলাদেশের সমর্থকরা কিছুটা হলেও হতাশ হবে।’

কিছুদিন আগেই বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই ক্যারিবীয় কিংবদন্তি পেসার। বাংলাদেশে কিছুদিন থাকার অভিজ্ঞতা বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘আমি যখন সেখানে ছিলাম তখন খুবই নিরাপদ আর স্বস্তি অনুভব করেছি। তা ছাড়া তারা আমাকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছিল তাই আমি সেখানে গিয়েছি।’

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।

এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে