বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের মতো সর্বোচ্চ নিরাপত্তা পাবে আফগানিস্তানও

afghanistanস্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের মতো আফগানিস্তান ক্রিকেট দলকেও সর্বোচ্চ নিরাপত্তা দেবে বাংলাদেশ। সোমবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন,‘ ইংল্যান্ড দলকে নিয়ে আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটা আফগানিস্তানের বেলাতেও। আমরা ইংল্যান্ডকে যে ধরনের নিরাপত্তা দিব, সেটা দিব আফগানিস্তানকেও। দুটিই জাতীয় দল। তাই তাই দুই দলের নিরাপত্তা নিয়েই আমরা সর্বোচ্চ সতর্ক। দুই দলকেই আমরা অভিন্ন নিরাপত্তা দিব।’

দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের বহুল আলেচিত বাংলাদেশ সফর এটা। গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার পর সিরিজটা অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। গত মাসে ইসিবির নিরাপত্তা পরিদর্শক দল বাংলাদেশ সফর করে যাওয়ার পর সব অনিশ্চয়তার অবসান ঘটে।

ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবেই আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসের ২১ তারিখ ঢাকায় আসবে আফগানরা। এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে তারা। ম্যাচ তিনটি হবে ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর।

এদিকে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক ইয়ান মরগানের না আসাটা মোটেও বড় করে দেখছে না বিসিবি। এটাকে বিচ্ছিন্ন ব্যাপার বলেই মনে করছেন নিজাম উদ্দিন চৌধুরী সুজন। বলেন,‘ দুই একজন খেলোয়াড় না আসাটা বড় কোনো ঘটনা নয়। তারা সেরা দলই পাঠাচ্ছে। এই সিরিজ নিয়ে দেশবাসী আশা করে আছে। আশা করি ভালো একটা সিরিজ হবে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ