রুমানার ঐতিহাসিক হ্যাটট্রিক, সিরিজ বাংলাদেশের

rumanaস্পোর্টস ডেস্ক : পুরুষদের পাশাপাশি বাংলাদেশের নারী ক্রিকেটাররাও বীরদর্পে এগিয়ে যাচ্ছে। আর এই এগিয়ে যাওয়ার পথে নারী টাইগারদের হয়ে প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন রুমানা আহমেদ।

তার হ্যাটট্রিকের সুবাদে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিল জাহানারা বাহিনী।

তৃতীয় ওয়ানডে ম্যাচটি সূচিতে ছিল না। কিন্তু প্রথম এবং দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ম্যাচটি আয়োজন করা হয়েছিল।

বেলফাস্টে শনিবার রাতে আগে ব্যাট করতে নেমে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। সানজিদা ইসলাম সর্বোচ্চ ৩৩ রান করেন। ১৪ রান করেন অধিনায়ক জাহানারা আলম।

আয়ারল্যান্ডের হয়ে কেনেলি ৪টি এবং গার্থ ২টি উইকেট পান।

১০৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল আইরিশ মেয়েরা। শুরুতে ৫১ রানের দারুণ এক জুটিতে নিশ্চিত জয়ের পথেই এগোচ্ছিল তারা। কিন্তু এর পরই দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ।

হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন অফ স্পিনার খাদিজাতুল কুবরাও। তবে তিনি হ্যাটট্রিক না পেলেও হ্যাটট্রিক করেন লেগ স্পিনার রুমানা। হ্যাটট্রিকের তিনটি উইকেটই এসেছে এলবিডব্লিউর মাধ্যমে। শেষ পর্যন্ত আইরিশ মেয়েদের ইনিংস থামে ৯৬ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন সেসলিয়া জয়েস। ডিলানি করেন ২৬ রান। আইরিশদের ৬ জন ০ রানে আউট হন।

বল হাতে বাংলাদেশের রুমানা ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। ফাহিমা ও খাদিজাতুল কুবরা ২টি করে উইকেট পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী