,

মৃত্যুও কত সুন্দর!

Decrease font Enlarge font
 

কোনো কোনো ছবিও ‘ছবির মতো সুন্দর’ হয়। মন যেমন কল্পনা করে সুন্দর কোনো রং রেখা চিত্রকল্পের, ঠিক তেমন। সুন্দর রূপে ধরা দেয় কোনো কোনো মৃত্যুও। যেমন সুন্দর রূপে ধরা দিয়েছে নামিবিয়ার ডেডভ্যালির এই ফটোগ্রাফগুলি।

প্রথমে যে কেউ এগুলো ফটোশপের কারসাজি অথবা পেইন্টিংস ভাবতে পারেন। তবে আসল তথ্য হলো, ডেড মার্শ নামে পরিচিতি অনেকটা সুরিয়ালিস্টিক বা পরাবাস্তবধর্মী এই ছবিগুলো মধ্য নামিবিয়ার বিখ্যাত একটি মরুভূমির ভূখণ্ড।

কয়লার মতো কালো গাছগুলো দাঁড়িয়ে সাদা ভূমিবিন্যাসের উপরে। পিছনে প্রতি মুহূর্তে পরিবর্তিত হওয়া লাল বালিয়াড়ি। উপরের আকাশটা গাঢ় নীল। চোখ ধাঁধানো এই চিত্রগুলির পিছনের সৌন্দর্য একটি ঘন জঙ্গলের মৃত্যু এবং এখনো ঠাঁয় দাঁড়িয়ে থাকা কিছু গাছ!

এই মরভূমির কোল ঘেঁষে রয়েছে একটি লেক। কিন্তু বছরের একটা সময় এখানে জলাভূমির সৃষ্টি হলেও বালিয়াড়ি থেকে বালি পড়ে জলাভূমি পুরোপুরি ডেডভ্যালিতে রূপান্তরিত হয়।

যখন এই ডেডভ্যালি পুরোপুরি জীবিত ছিল তখন প্রচুর সংখ্যক কাঁটাযুক্ত এক ধরনের গাছে পরিপূর্ণ ছিল। কিন্তু যখন পানির উৎস বন্ধ হয়ে যায় তখন গাছগুলো মরে পচে যায়। তারপর রোদে শুকিয়ে সেটা কালোবর্ণ ধারণ করে। ক্রমে মরুভূমিতে শুকনো মৃত গাছের বনে পরিণত হয়।

৪৪ কিলোমিটারের এই ডেডভ্যালিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ‘মৃত স্থান’ বলা হয়।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি