বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লা লিগা: নবাগত আলভেসকে ‘দুর্বল’ ভেবে হারালো বার্সা

barelona_127604স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার নতুন দল আলভেসের বিপক্ষে ১-২ গোলে হেরে গেছে বার্সেলোনা। নিজেদের মাঠে বার্সার এমন খেলা দেখে অনেকেই অবাক হয়েছেন। বিশেষ করে কোচ লুইস এনরিকের একাদশ সাজানো দেখে। এদিন শুরু থেকে মাঠে ছিলেন না নেইমার, সুয়ারেজ।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ রয়েছে বার্সার। সেল্টিকের বিপক্ষে। এ কারণেই মূলত নবাগত আলভেসের ভার বুঝতে না পেরে প্রধান দুই খেলোয়াড়কে বাইরে রাখেন এনরিকে। কোপা আমেরিকার পর সাতটা পরিবর্তন নিয়েও অ্যাথলেটিকো বিলবাওকে ১-০ গোলে হারিয়েছিল তার ছেলেরা। ওই ম্যাচই হয়তো ভরসা দিয়েছিল কোচকে।.

এদিন ম্যাচের ৩৯তম মিনিটে নু-ক্যাম্প স্তব্ধ করে দেন ব্রুম সিলভা অ্যাকস্টা। প্রায় সাতগজ দূর থেকে দারুণ এক গোল করেন তিনি।

বার্সা সমতায় ফেরে ৪৬তম মিনিটে। নেইমারের কর্নার থেকে হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার জেরেমি মাথিউ।

দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নামার পরপরই আরেক গোলে পিছিয়ে পড়ে বার্সা। ইবাই গোমেজ বার্সার অভিষিক্ত গোলরক্ষক জ্যাসপারকে ডি-বক্সের ভেতর থেকে পরাস্ত করেন।

দ্বিতীয় গোল হজম করার পর টনক নড়ে এনরিকের। নামিয়ে দেন সুয়ারেজকেও। কিন্তু কাজের কাজ হয়নি। ১৬ বছর পর এই প্রথম বার্সার মাঠে জয় পেল আলভেস।

এই হারের পর পয়েন্ট টেবিলে চার নম্বরে নেমে গেছে বার্সা। ৩ ম্যাচে তাদের পয়েন্ট ৬। দিনের অন্য ম্যাচে ওসাসুনাকে ৫-২ গোলে হারানো রিয়াল শীর্ষে আছে ৯ পয়েন্ট নিয়ে। ইনজুরি কাটিয়ে এদিনই প্রথম মাঠে নামেন রোনালদো।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ