বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে থাকছে ডিআরএস

 

 

 

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ ও ইংল্যান্ড সিরিজে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) ব্যবহার করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
sports1473494798
বাংলাদেশে সর্বশেষ টেস্ট সিরিজেও (দক্ষিণ আাফ্রিকা) ডিআরএস পদ্ধতি ব্যবহার করেছিল। এর আগে জিম্বাবুয়ে, পাকিস্তান সিরিজেও ছিল ডিআরএস। অতীতের মত এবারও ডিআরএস ব্যবহারে বিসিবির প্রায় ১ লাখ ডলার খরচ করতে হবে। তবুও সেরা সাফল্য পেতে কোনো কার্পণ্য করছে না ক্রিকেট বোর্ড।

ক্রিকেট মাঠে দুই একটি সিদ্ধান্ত অনেক বড় পরিবর্তন এনে দেয়। অতীতে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে বাংলাদেশ। অতীত অভিজ্ঞতা থেকেই ডিআরএস ব্যবহারে আগ্রহী বিসিবি। বাংলাদেশ মাত্র এক বছর হল ডিআরএস পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট দল গত কয়েকবছর ধরেই এ ডিআরএস পদ্ধতি নিয়মিত ব্যবহার করে আসছে। শুধু ডিআরএস না ‘হটস্পট’ও ব্যবহার করছে ইংলিশরা। তবে বাংলাদেশে ‘হটস্পট’ থাকছে না।

ইংল্যান্ড সিরিজে ডিআরএস পদ্ধতি ব্যবহার করলেও আফগানিস্তান সিরিজে এ পদ্ধতি থাকবে কিনা সে বিষয়টি এখনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। তবে সীমিত পরিসরে এ পদ্ধতি ব্যবহার না করার সম্ভাবনাই বেশি।

ইংল্যান্ড ক্রিকেট দলের নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ সফরের পর আইসিসির নিরাপত্তা প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে আসার কথা। জানা গেছে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে ম্যাচ পরিচালনা করতে আইসিসির এলিট প্যানেলের অফিসিয়ালরা বাংলাদেশে আসবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ