সাংবাদিকদের ওপর ক্ষেপলেন আফ্রিদি

 
স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন শহীদ আফ্রিদি। কিন্তু ওই আসরের ব্যর্থতার পর সম্প্রতি পাকিস্তানের সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অনকেটাই অবহেলিত হয়ে পড়েছেন আফ্রিদি।

5_22

ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান জয় পেলেও ওই ম্যাচে নেওয়া হয়নি বুমবুম আফ্রিদিকে। সম্প্রতি এমন পরিস্থিতির পর আবারও জাতীয় দলে ফেরার সম্ভাবনা কতটুকু-এমন প্রশ্নের পর সাংবাদিকদের উপর চটে গেছেন আফ্রিদি।

ইংল্যান্ডের বিপক্ষে আফ্রিদিকে দলে নেওয়া প্রসঙ্গে আফ্রিদির ফিটনেসকে দায়ী করেছিলেন নির্বাচকরা। ঘরোয়া ম্যাচে পারফর্ম করে চেনারূপে ফিরলেই এই অলরাউন্ডারকে আবারও দলে বিবেচনা করে হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক।

সম্প্রতি করাচিতে এক সাংবাদিক আফ্রিদিকে বলেন, আপনি কি মনে করেন আবারও জাতীয় দলে ফেরার জন্য আপনি ফিট রয়েছেন। এমন প্রশ্নের পর আফ্রিদি ক্ষেপে গিয়ে বলেন, ‘আমি আপনার মতো দশজনকে নিয়ন্ত্রণ করতে পারবো। বয়স হলে আমি নিজেই ক্রিকেট থেকে সরে দাড়াবো। কাউকে ছিটকে ফেলতে দিবো না।’

গনমাধ্যমকে নির্বাচক কমিটির দায়িত্ব না নেওয়ার আহ্বান জানিয়েছেন আফ্রিদি। টি-টোয়েন্টিতে সরফরাজ এবং ওয়ানডেতে আজহার আলীর ভূমিকা নিয়ে আফ্রিদি বলেন, ‘এটা ঠিক আজহার ওয়ানডেতে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন না। কিন্ত এজন্য মিডিয়ার তার উপর চাপ প্রয়োগ করা উচিত নয়। সরফরাজ অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচে ভালো করেছেন। মিডিয়ার উচিত এই দুই অধিনায়ককে চাপমুক্ত রাখা।’

এ জাতীয় আরও খবর

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী