আবারও বিপিএলে মাতাতে নতুন ভাবে ফিরছে খুলনা-রাজশাহী

 

স্পোর্টস ডেস্ক: নানা বিতর্কের কারণে এক বছর বন্ধ ছিল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। এরপর সকল বিতর্কে পেছনে ফেলে গত বছর থেকে আবারও নতুন আঙ্গিকে শুরু হয় বিপিএল।বিপিএলের শেষ আসরে নতুন দল হিসেবে অন্তর্ভুক্তি ঘটে কুমিল্লার। অপরিদকে বিপিএলের প্রথম দুই আসরে অংশ নেয়া দুরন্ত রাজশাহী ও খুলনা রয়্যাল বেঙ্গলস বাদ পরে। তবে চলতি বিপিএল আসর থেকে আবারও নতুন দল হিসেবে ফিরছে রাজশাহী ও খুলনার ফ্র্যাঞ্চাইজি।

bangladesh-premier-league-2015-schedule-date-timetable-fixturesবৃহস্পতিবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলের সদস্য শেখ সোহেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পরের (এবার) বিপিএলে আগেরবারের চেয়ে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি বাড়ছে। রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে রেনেসাঁ গ্রুপ, আর জেমকন গ্রুপ নিচ্ছে খুলনা ফ্র্যাঞ্চাইজি। এছাড়া সিলেটের জন্য নতুন মালিকানাও দেখছি আমরা।’

এ ছাড়া সিলেটের সর্বশেষ মালিক আলিফ গ্রুপকে নিয়ে বিসিবির বিভিন্ন অভিযোগ আছে। সে কারণে তাদের সঙ্গে চুক্তি বাতিল করে সিলেটের জন্য নতুন মালিকও চূড়ান্ত করা হচ্ছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী