,

ইংল্যান্ডের চেয়ে এগিয়ে বাংলাদেশ

bangladesh-v-england-2015স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ১৬ বার মুখোমুখি হয়ে বাংলাদেশে জিতেছে মাত্র তিনটি ম্যাচ। তবে গত দুই বছরের পরিসংখ্যানে ইংল্যান্ডের চেয়ে ঢের এগিয়ে মাশরাফিরা। শুধু ইংলিশরাই নয়, বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজও।

২০১৪ সালের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ খেলেছে ৩৬ ওয়ানডে। এর মধ্যে ১৮ জয়, ১৭ পরাজয়। জয়-পরাজয়ের অনুপাত ১.০৬। বাংলাদেশের ব্যাটিং গড় ৩১.৪৭, রান রেট ৫.৩১। বোলিং গড় ২৮.৮৪, ইকোনমি ৫.০৮। এই সময়ে ইংল্যান্ড ৬৬ ম্যাচের ৩০টি জিতেছে, হার ৩৩। জয়-পরাজয়ের অনুপাত ০.৯১। ইংলিশদের ব্যাটিং গড় ৩৩.৯৬, রান রেট ৫.৭৩। বোলিং গড় ৩৪.৪২ আর ইকোনমি ৫.৫৯।

এই পরিসংখ্যানে বাংলাদেশের ওপরে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও শ্রীলঙ্কা। সবার ওপরে থাকা অস্ট্রেলিয়া ৫৭ ম্যাচের ৪১টিতে জিতেছে, হার ১৪। স্মিথদের জয়-পরাজয়ের অনুপাত ২.৯৩।

ওয়ানডেতে ঘরের মাঠে গত দেড় বছরে বাংলাদেশ দুর্দান্ত সফল এক দল। ২০১৪ সালের নভেম্বর থেকে দেশের মাটিতে একটি ওয়ানডে সিরিজও হারেনি মাশরাফির দল। ইংল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক সাফল্যও আশাবাদী করতে পারে বাংলাদেশকে। ওয়ানডেতে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হয়ে দুবারই হেরেছে ইংলিশরা। সর্বশেষ চার সাক্ষাতে ৩-১ ব্যবধানে এগিয়ে মাশরাফি-সাকিবরা।

পরিসংখ্যান তো আছেই, ২৫ সেপ্টেম্বর থেকে শুরু আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারলে টগবগে আত্মবিশ্বাস নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে নামতে পারবে বাংলাদেশ।

  জানুয়ারি ২০১৪ থেকে শুরু করে দলগুলোর পারফরম্যান্স

 দল   ওয়ানডে  জয়  পরাজয়  জয়-পরাজয়ের অনুপাত
 অস্ট্রেলিয়া  ৫৭  ৪১  ১৪  ২.৯৩
 নিউজিল্যান্ড  ৫৫  ৩৫  ১৬  ২.১৯
 দক্ষিণ আফ্রিকা  ৫৪  ৩২  ২০  ১.৬০
 ভারত  ৫৫  ৩১  ২১  ১.৪৮
 শ্রীলঙ্কা  ৭১  ৩৫  ৩২  ১.০৯
বাংলাদেশ   ৩৬  ১৮  ১৭  ১.০৬
 ইংল্যান্ড  ৬৬  ৩০  ৩৩  ০.৯১
 আফগানিস্তান  ৪০  ১৮  ২১  ০.৮৬
 পাকিস্তান  ৫১  ২০  ৩০  ০.৬৭
 ওয়েস্ট ইন্ডিজ  ৩৫  ১৪  ২১  ০.৬৭
 জিম্বাবুয়ে  ৫৩  ১২  ৪০  ০.৩০

তথ্যসূত্র: ইএসপিএনক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে