বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উসাইন বোল্টের জুতার মূল্য কত?

27102-boltamarস্পোর্টস ডেস্ক : বিশ্বের দ্রুততম মানব!‌ তাঁর গতি দিয়ে অনায়াসে পিছনে ফেলতে পারেন এই পৃথিবীর দ্রুততম সব কিছুকেই। এবার অলিম্পিকে ‘‌ট্রিপল ট্রিপল’‌ করে ইতিহাস তৈরি করেছেন, যা কয়েকশো‌ বছরেও ভাঙা অসম্ভব বলে মনে করছেন অনেকই। বিষময় তিনি আগেই ছিলেন, এবার আবির্ভূত মহা বিস্ময় হয়ে।

তাই স্বাভাবিক ভাবেই তাঁর ব্যবহারের প্রতিটি জিনিসের দাম হবে আকাশছোঁয়া। তাঁর জুতারও অনেক দাম!‌ কত জানেন?‌ জানলে আপনার চোখ কপালে উঠবে। ১৮ হাজার ১৫২ মার্কিন ডলার, ১২ লাখ ৫০ হাজার টাকা!‌

বেইজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে যে জুতো পায়ে দৌড়ছিলেন উসাইন বোল্ট, সেটি নিলামে তুলেছে অনলাইন ভিত্তিক নিলাম সংস্থা ক্যাটাউইকি। নিলামে বেস প্রাইস অনুযায়ী ধারণা করা হচ্ছিল, বোল্টের জুতোর দাম হতে পারে ৮ হাজার ডলার। কিন্তু ৩০তম ডাকের পর সেটি হয়েছে দ্বিগুণেরও বেশি। হবে না–‌ই বা কেন?‌ একে তো বোল্টের জুতো, তার ওপর সেটিতে সই আছে সব তারকা স্প্রিন্টারের।

এর পর কিংবদন্তি এই তারকা স্প্রিন্টারের ব্যবহৃত আর কী কী জিনিস নিলামে উঠতে পারে, তা নিয়ে ভাবনাটা এখন অনেকেরই। আসলে, সব কিছুতেই সীমানাটা ছড়িয়ে যেতে যেতে এমন এক মহাকাশে তিনি চলে যাচ্ছেন যে, আগামী প্রজন্মকে বিস্ময়ভরে শুধু তাকিয়েই থাকতে হবে সেদিকে। ধরাছোঁয়ার আলোচনাটাই হয়ত হবে না।‌

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ