বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার পদক সরিয়ে সরকার নিজেই ছোট হয়েছে : ফখরুল

018946927_30300নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়ার স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরিয়ে কিংবা জিয়ার কবর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে সরকার নিজেই নিজেকে ছোট করছে, সংকীর্ণ করছে। সরকারের এসব কর্মকাণ্ডের কারণে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

জাতীয়তাবাদী মহিলা দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সকালে শেরেবাংলা নগরে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এ কথা বলেন।
সরকার জিয়ার স্বাধীনতা পদক বাতিল করেছে। জাদুঘর থেকে সেই পদকও সরিয়ে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল বলেছেন, জিয়ার কবর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে।

মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যের বিষয় গণবিরোধী সরকার, মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে যাওয়া সরকার স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পদক সরিয়ে নিয়েছে। গতকালও একজন মন্ত্রী কবর সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন।’ তিনি বলেন, পদক বা কবর সরিয়ে জিয়াকে ছোট করা যাবে না। কেননা তিনি ১৬ কোটি মানুষের হৃদয়ে অবস্থান করছেন।

এ সময়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত