,

রিওতে প্যারালিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধন

147স্পোর্টস ডেস্ক : ঐতিহ্যবাহী সঙ্গীত, বর্ণিল আতশবাজি আর আধুনিক প্রযুক্তির মনোমুগ্ধকর প্রদর্শনী দিয়ে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে উদ্বোধন হয়ে গেল প্রতিবন্ধী অ্যাথলেট নিয়ে আয়োজিত রিও প্যারালিম্পিক ২০১৬।

বিবিসি জানায়, প্যারালিম্পিকের এই আসরে অংশ নিচ্ছেন প্রায় সাড়ে ৪ হাজার প্রতিযোগী। যদিও শুরুতে অর্থ সংকট আর ধীরগতির টিকিট বিক্রিতে এই আয়োজনের প্রস্তুতি নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। কিন্তু পরে তা কাটিয়ে ওঠা গেছে বলেই জানিয়েছেন আয়োজকেরা।

তবে, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট টমাস বাখ। গত ৩২ বছরের মধ্যে এই প্রথম কোন আইওসি প্রেসিডেন্ট প্যারালিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন না।

এদিকে, একই দিনে রাশিয়ার মস্কোতে উদ্বোধন হয়েছে অলটারনেটিভ প্যারালিম্পিক। এই আসরের বিভিন্ন ইভেন্টে দুই দিনে প্রায় ১৬৩ জন অ্যাথলেটের অংশ নেবার কথা রয়েছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর