বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি টোয়েন্টিতে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড

251959স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডকে পাত্তা না দিয়েই পাকিস্তান এবার সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে। স্বাগতিকদের ১৩৫ রানে আটকে রেখে ১৫ ওভারের আগেই ম্যাচ জিতেছে ৯ উইকেট হাতে রেখে। যার ফলে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদের অভিষেকটা দারুণই হলো।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে ৯ উইকেটের এ উড়ন্ত জয় পাকিস্তানের। খালিদ লতিফ ৫৯ (৪২ বল) ও বাবর আজম ১৫ রানের অপরাজিত থেকে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়েন। আদিল রশিদের বলে আউট হওয়ার আগে শারজিল খানের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংস। এদিকে বাংলাদেশ সফরের আগে ঘরের মাঠে লজ্জাজনক পরাজয়ে যেন বড় এক ধাক্কাই খেল ইংলিশরা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশরা ওয়াহাব রিয়াজদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে পারেনি। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় সাত উইকেটে ১৩৫। সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার অ্যালেক্স হেলস। জেসন রয় ২১, জো রুট ৬, জস বাটলার ১৬, ইয়ন মরগান ১৪, ডেভিড উইলি ১৩ রান করেন। ১৩ রানে অপরাজিত থাকেন মঈন আলী।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত