,

যেকোন মূল্যে বাংলাদেশ সফরে মরগানকে দেখতে চান স্ট্রাউস

 

স্পোর্টস ডেস্ক: চলতি মাসের মাসের ৩০ তারিখে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে আসা নিয়ে এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে অধিনায়ক মরগান সহ ইংলিশ দলের অন্যান্য খেলোয়াড়। কিন্তু এই সফরে অধিনায়ক মরগানকে যে কোন মূল্যে দেখতে চান টিম ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস।স্ট্রাউস ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দল পাঠাবে ইংল্যান্ড, কিন্তু সে জন্য দুই ফরম্যাটের অধিনায়ককেই দলে প্রয়োজন স্ট্রাউসের। কিন্তু ওডিআই অধিনায়ক মরগান এখনও তার সফর নিয়ে নিশ্চিত কোন ইঙ্গিত দেননি।

1472300685

শনিবারের মধ্যে অধিনায়ক মরগানসহ অন্যান্য ইংলিশ খেলোয়াড়রা এই সফর নিয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করবে। তবে টিম ডিরেক্টর স্ট্রাউস জানিয়েছেন যারা যারা এই সফরে থাকবে না তাদের সামনে দলে থাকা নিয়ে কোন রকমের নিশ্চয়তা ইসিবি দিতে পারবেনা।

‘আমি এই সফরে দুই অধিনায়ককে এক সাথে পেতে চাই কিনা? অবশ্যই হ্যাঁ। একজন অধিনায়কের দলের প্রতি বেশ কিছু দায়িত্ব রয়েছে যা নিজের স্বার্থ থেকেও বড়। তবে দলের প্রতি দায়িত্ব থাকলেও তারাও কিন্তু মানুষ। সেজন্য আমরা তাদের মতামতকে শ্রদ্ধা করি। তারা কি বলছে সেগুলোও আমাদের শুনতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি কাউকে বলতে পারব না, যাও এখনই বাংলাদেশে যাও। আমি ওই উড়োজাহাজে উঠতে কাউকে এভাবে চাপ দিতে পারিনা। তারা মানুষ, তাদেরও মতামত রয়েছে। সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।’

তবে সাবেক সতীর্থ কেভিন পিটারসন মরগানকে বাংলাদেশ সফরের পরামর্শ দিয়েছেন। পিটারসন নিজেও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। তার মতে মরগান এই সফর থেকে নিজেকে সরিয়ে নিলে ইসিবি তার নামের পাশে লাল কালি দিয়ে দিবে।

স্ট্রাউস যদিও জানিয়েছেন তিনি কাউকে চাপ দিবেন না এই সফর নিয়ে কিন্তু তিনি বলেন, ‘এই সফরে না যাওয়ার ব্যাপারটি খেলোয়াড়দের একান্ত সিদ্ধান্ত। কিন্তু তাদের পরিবর্তে যারা দলে থাকবে তারা ভালো করলে পরবর্তীতে তাদের (সফরে না যাওয়া খেলোয়াড়) জন্য দলে ফিরে আসা কঠিন হয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলার সুযোগ সবাই পায়না। তাই অন্যজনের পরিবর্তে নতুন কেউ এসে ভালো খেললে আমরা কিন্তু পরে দলে সেই খেলোয়াড়কেই জায়গা দিব। যারা সফরে থাকবেনা, তাদের এই ব্যাপারটি মাথায় রাখতে হবে।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর