,

সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

fakhrul_islam_alamgirনিউজ ডেস্ক: নিয়মিত শারীরিক চেকআপের জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহ জালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও সিঙ্গাপুর গেছেন।

গত বছর ২৭ জুলাই জামিনে মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল।

সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, মির্জা ফখরুলের ইন্টারন্যাল ক্যারোটিভ আর্টারিতে ব্লক রয়েছে। পরে তিনি চিকিৎসকের পরামর্শে সেখান থেকে ১১ আগস্ট যুক্তরাষ্ট্রে যান।

জটিল জায়গায় ব্লক হওয়ায় তা অপারেশন করা সম্ভব নয় বলে যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা জানান।

তবে অপারেশন না করে তাকে নিয়মিত ওষুধ খাওয়ার এবং কয়েক মাস পর পর শারীরিক চেকআপের পরামর্শ দেন উভয় দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এরপর থেকে মির্জা ফখরুলকে শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য নিয়মিত সিঙ্গাপুর যেতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে