খালেদার সঙ্গে কেরির বৈঠক

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার সকালে কেরি বঙ্গবন্ধু জাদুঘর, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা হয়ে বারিধারায় তার দেশের দূতাবাস কমপ্লেক্সে যান। বিকেলে সেখানেই কেরির সঙ্গে দেখা করতে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা।

1a_48828

গুলশানের বাড়ি থেকে বিকাল সোয়া ৪টার দিকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন। প্রায় এক ঘণ্টা পর তাকে বেরিয়ে আসতে দেখা যায়।

খালেদার সঙ্গে আরও দুটি গাড়িতে যুক্তরাষ্ট্রের চ‌্যান্সরি কমপ্লেক্সে ঢোকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সাবিহ উদ্দিন আহমেদ।

তবে জন কেরির সঙ্গে খালেদার কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য মেলেনি।

এ জাতীয় আরও খবর

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন