রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন জামাল

Jamalতিনবারের সাবেক চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে হারিয়ে ওয়ালটন ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে দ্বিতীয় শিরোপা জিতল তারা।

গত বছর শেখ রাসেল ক্রীড়াচক্রের হাতে শিরোপা হাতছাড়া করেছিল ধানমন্ডির ক্লাবটি। এর আগে ২০১০ সালের ফাইনালে আবাহনীর কাছে শিরোপাবঞ্চিত হওয়ার পর ২০১১ সালে বিজেএমসিকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় তারা। এনিয়ে টানা চতুর্থ ফাইনালে দুটি শিরোপা দখলে নিল যোসেফ আপুসির দল।

শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে জামাল। ডিফেন্ডার রায়হান হাসানের লম্বা পাস থেকে পাঁচ মিনিটের মাথায় শট নিয়েছিলেন সনি নর্দে। কিন্তু ক্রসপিচ দিয়ে বল চলে যায়। ১৬ মিনিটে মুক্তিযোদ্ধ ফরোয়ার্ড এনকোচা কিংসলের একটি নিচু শট ডাইভ দিয়ে রুখে দেন জামাল গোলরক্ষক জিয়া। প্রথমার্ধের ১১ মিনিট বাকি থাকতে নর্দের ফ্রিকিক থেকে হেড করেন নাইজেরিয়ান মিডফিল্ডার আব্দুল্লাহ, বল চলে যায় বারের পাশ দিয়ে।

প্রথম ৪৫ মিনিট গোলশূন্য শেষ হলে মুক্তিযোদ্ধা শেষ অর্ধটা পাল্টা আক্রমণ চালায়। ৫৬ মিনিটে এনকোচা কিংসলে বক্সের প্রান্ত থেকে পাস দিয়েছিলেন। বিপ্লব সেটি আবার কাট করে দেন এলিটা কিংসলের কাছে। কিন্তু কিংসলের শট সোজা চলে যায় জিয়ার হাতে। অবশেষে খেলার আট মিনিট বাকি থাকতে গোলমুখ খোলেন জামাল ডিফেন্ডার নাসিরউদ্দিন।

নর্দের কর্নার থেকে হেড করে প্রতিপক্ষের জালে বল জড়ান তিনি। পরে গোল করে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়াতে ব্যর্থ হয় মুক্তিযোদ্ধা।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জামালের ২০ নম্বর জার্সিধারী ওয়াটসন। টুর্নামেন্টের শীর্ষ গোলদাতার পুরস্কারসহ নর্দে জিতেছেন সবচেয়ে মূল্যব‍ান খেলোয়াড়ের পুরস্কারও। পাঁচ ম্যাচে সর্বোচ্চ সাত গোল করেছেন জামালের হাইতিয়ান এই ফরোয়ার্ড। ফেয়ার প্লে ট্রফি পেয়েছে টিম বিজেএমসি।

এ জাতীয় আরও খবর

বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ