শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একটি ব্রীজের অভাবে….

48913568নিজস্ব প্রতিবেদক:নবীনগর উপজেলার বিদ্যাকুট কুদাল কাটি খালের উপর একটি ব্রীজের অভাবে দুর্ভোগর শিকার এলাকাবাসী। বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার  হচ্ছে ঐ এলাকার ১০ গ্রামের কয়েক হাজার হাজার মানুষ। এই কুদাল কাটি খালের ব্রিজটি নির্মাণের দীর্ঘ দিনের প্রাণের দাবি বিদ্যাকুট, ভৈরবনগর, রাজপুর, মনিপুর তথা এলাকার মানুষের। এই তিন গ্রামের ছাত্র-ছাত্রীরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। গ্রামগুলোতে কোনো উচ্চ বিদ্যালয় নেই। কেননা বর্ষাকালে নৈাকাযোগে এই কুদাল কাটি বিল পাড়ি দেওয়া প্রায় সময় জীবনের ঝুঁকি নিয়ে পাড়ী দিতে হয়। ভৈরবনগর গ্রামের ছাত্র-ছাত্রীদের লেখাপড়া করাটাই জীবন নিয়ে খেলা। ওই দিকে বড়াইল ইউনিয়ন গোসাইপুর উচ্চ বিদ্যালয়ে যে সকল ছেলে মেয়েরা লেখাপড়া করছে তারাও কিন্তু গোসাইপুর হাই স্কুলে যাতায়তের বেলা একই দুর্ভোগের শিকার।
তাই ছাত্র-ছাত্রীদের দাবি এই ব্রীজটি নির্মাণ হলে গ্রামের ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং উচ্চ শিক্ষার শিখরে পৌছাতে পারবে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা